রাজধানীতে যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার
যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা। ফাইল ছবি
রাজধানীর মিরপুর থেকে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার (২২ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে পাপিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)