নড়াইলে ইয়াবাসহ নারী আটক, স্বামী পলাতক
নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে ১২০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের সময় তার স্বামী সৈয়দ হোসেন আলী (৪০) পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপপরিদর্শক শেখ আব্বাস উদ্দীনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে তাদের বসতঘর থেকে ইয়াবাসহ ওই নারীকে হাতেনাতে আটক করা হয়।
ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার বলেন, আটক নারীর দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা নীল রঙের পলিথিনে মোড়ানো ১২০ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেছেন যে, তারা স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় একটি মামলা করা হয়েছে।

এম. মুনীর চৌধুরী, নড়াইল