রাজধানীতে মাদকবিরোধী অভিযান, ৪৭০ লিটার মদসহ গ্রেপ্তার ২
রাজধানীর উত্তরা লিবার্টি ক্লাবে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭০ লিটার দেশি-বিদেশি মদসহ দুই জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি ১ (সাবেক র্যাব)।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) এই অভিযান চালানো হয় বলে জানায় এসআরবির মিডিয়া বিভাগ।
এছাড়া এদিন এসআরবি-১ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে পথচারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনার প্রধান অভিযুক্তকেও গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক