Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
শরীফুল ইসলাম, চাঁদপুর
২২:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
২২:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ধামরাইয়ে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ৩
কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রাঘাতে নিহত ২
পৃথক সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে নিহত ২
রাজধানীতে বাসচাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত
ট্রাক-সিএনজি সংঘর্ষে মা নিহত, অক্ষত দুই বছরের শিশু

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত

শরীফুল ইসলাম, চাঁদপুর
২২:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
২২:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত চাঁদপুর মতলব উত্তরের ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. জামাল হোসেন। ছবি : এনটিভি

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তরের ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. জামাল হোসেন (জামাল মিয়া)। এ ঘটনায় তার দোকানের এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে আহত কর্মচারী স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত জামাল মিয়ার বাবা মো. ছিডু মিয়া বেপারী।

নিহত জামাল মিয়ার পরিবার জানায়, প্রায় চার-পাঁচ বছর আগে জীবন-জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জামাল হোসেন। সেখানে দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ দিয়ে একটি ভ্যারাইটি সুপারশপ প্রতিষ্ঠা করেন। তিনি নিজেই দোকানটি পরিচালনার পাশাপাশি একজন কর্মচারী নিয়োগ দিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় দিনগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে একদল সন্ত্রাসী তার দোকানে হামলা চালিয়ে গুলি করলে জামাল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় দোকানে থাকা কর্মচারীও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

জামাল হোসেনের মৃত্যুতে তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নিহত জামালের বাবা মো. ছিডু মিয়া বেপারী, মা খুকুমণি, স্ত্রী মাজেদা বেগম এবং তিন সন্তান রয়েছেন। তার তিন সন্তানের মধ্যে ছেলে বায়েজিদের বয়স আট বছর, মেয়ে সিনথিয়ার তিন বছর এবং সামিরা আক্তারের বয়স দুই বছর। এ ছাড়া তার তিন ভাই ও এক বোনসহ বহু স্বজন রয়েছে।

নিহত জামালের বাবা মো. ছিডু মিয়া বেপারী জানান, তার ছেলে পরিবারের স্বচ্ছলতার জন্য বিদেশে গিয়ে নিজের কষ্টার্জিত অর্থে ব্যবসা করছিলেন। এখন সন্ত্রাসীদের গুলিতে তাকে হারিয়ে পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। তিনি দ্রুত সরকারি নিয়ম অনুযায়ী তার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের বাড়ি সিপাই কান্দিতে দাফনের ব্যবস্থা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

জামলের বাবা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংশ্লিষ্ট সরকারি নিয়ম অনুযায়ী দাফনসহ প্রাপ্য আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রচলিত আইনে ছেলে হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

নিহত জামালের স্বজনদের আহাজারিতে সিপাই কান্দি গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ছোট্ট তিন সন্তান বাবাকে হারিয়ে নির্বাক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। এ সম্পর্কে খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।

চাঁদপুর নিহত সন্ত্রাসী গুলি আফ্রিকা
১২ সেপ্টেম্বর ২০২৬
অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের দাবি ফোন ব্যবহার করছিলেন চিকিৎসক
১০ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে আইনজীবী সমিতির আদালত বর্জনের ঘোষণা
০৯ সেপ্টেম্বর ২০২৬
অস্তিত্ব সংকটে ডাকাতিয়া নদী, ৭৩৬ অবৈধ স্থাপনা চিহ্নিত
২৮ আগস্ট ২০২৬
বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে যাচ্ছে : সারজিস
২৫ আগস্ট ২০২৬
সরকারি মৎস্য ঘেরের মাছ বিক্রির অভিযোগ ওসির বিরুদ্ধে
২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে যৌথ উচ্ছেদ অভিযান
১৮ আগস্ট ২০২৬
সড়কের পাশে ময়লা-আবর্জনার স্তূপ, নাক চেপে চলাচল পথচারীদের
১৪ আগস্ট ২০২৬
সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুরে ইলিশ কিনতে ক্রেতাদের ভিড়
০৯ আগস্ট ২০২৬
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজ
০৯ আগস্ট ২০২৬
নারীর পেট থেকে বের হলো সাড়ে ৬ কেজি ওজনের টিউমার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীসহ ৪ জনকে গুলি করে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল
  2. পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল
  3. রাজধানীতে বাসচাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত
  4. নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি
  5. ট্রাক-সিএনজি সংঘর্ষে মা নিহত, অক্ষত দুই বছরের শিশু
  6. ঘি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই লাখ টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x