Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৬:২৫, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:৩০, ১২ সেপ্টেম্বর ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৬:২৫, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:৩০, ১২ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে শিশুসহ ৬ জনের মৃত্যু
পিরোজপুর সদর হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের দাবি ফোন ব্যবহার করছিলেন চিকিৎসক

শরীফুল ইসলাম, চাঁদপুর
১৬:২৫, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:৩০, ১২ সেপ্টেম্বর ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৬:২৫, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:৩০, ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : এনটিভি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় হাজেরা বেগম (৪২) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, মৃত্যুর প্রায় এক ঘণ্টা আগে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কাকে বারবার অনুরোধ করেও রোগীনি দেখাতে পারেননি তারা, এ সময় চিকিৎসক নিজের কক্ষে মোবাইল ফোন ব্যবহার করছিলেন বলে দাবি তাদের।

হাজেরা বেগম লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের শেখের বাড়ির বাসিন্দা ও আক্তার হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্বজনদের অভিযোগ, শুক্রবার রাতে হাজেরা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তারা কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কাকে রোগীকে দেখতে অনুরোধ করেন। তবে চিকিৎসক রোগীর কাছে না এসে নিজের কক্ষে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। তাদের দাবি, অনুরোধের পর চিকিৎসক রোগীনিকে বেড থেকে কাঁধে করে তার কক্ষে নিয়ে আসার নির্দেশ দেন। এ সময় রোগীনির স্বামী আক্তার হোসেন একার পক্ষে স্ত্রীকে কাঁধে করে চিকিৎসকের কক্ষে নেওয়া সম্ভব নয় বলে জানান। পরে চিকিৎসক রোগীনিকে অক্সিজেন দেওয়ার পরামর্শ দেন বলে স্বজনদের দাবি।

হাজেরা বেগমের স্বামী আক্তার হোসেন জানান, আমার স্ত্রী দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। ডাক্তারকে বারবার অনুরোধ করার পরও তিনি রোগীকে দেখতে আসেননি। তিনি রোগীনিকে দেখে চিকিৎসা দিলে এ ঘটনা ঘটত না।

এদিকে অভিযুক্ত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কার বক্তব্য জানতে গেলে সাংবাদিকদের বক্তব্য নিতে বাধা দেন হাসপাতালের কার্ডিওলজি কনসালট্যান্ট ডা. জয়ন্ত মালাকার। তিনি জানান, রোগীর স্বজনদের অভিযোগের বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের সব বিষয়ের দায় তিনি নেবেন এবং চিকিৎসকের পক্ষ থেকে সব ধরনের বক্তব্য তিনিই দেবেন। ওই রোগীর আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল। লিভারের জটিল রোগীনির চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভব নয় বলেও তিনি দাবি করেন। তবে রোগীকে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসক সময়মতো দেখেছেন কি না এবং স্বজনদের অভিযোগের বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের বক্তব্য কী তা সরাসরি জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল জানান, কর্তব্যে অবহেলার বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুর রোগীর মৃত্যু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল চিকিৎসক

সংশ্লিষ্ট সংবাদ: চাঁদপুর

১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
১৫ সেপ্টেম্বর ২০২৬
জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু
১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে আদালত বর্জন করে আইনজীবীদের বিক্ষোভ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এক ব্যক্তির ছবি দিয়ে ৯৩ জাল এনআইডি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার
  2. সৌর বিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে করভার ১ শতাংশ করল সরকার
  3. কাদেরসহ ৭ জনের রায় নিয়ে মন্তব্য, ২ আইনজীবীকে তলব
  4. জিয়াউল আহসানকে একক ভ্যানে না এনে বন্দিদের সঙ্গে বহনের আবেদন
  5. রামগতিতে ২০০ জনের বিএনপিতে যোগদানের খবর সত্য নয় : পৌর জামায়াত
  6. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ১১ অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x