Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫৫, ০৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:০২, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫৫, ০৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:০২, ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
বার্ডে বিসিএস শিক্ষা ক্যাডারদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে ৩য় ভাষা শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ ইউজিসির
মসজিদভিত্তিক শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার নির্দেশ ধর্মমন্ত্রীর
এইচএসসির ফলাফল নিয়ে শিক্ষার্থী-শিক্ষকদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী

‘জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরে শিক্ষায় কারিগরিতে জোর দিচ্ছে সরকার’

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫৫, ০৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:০২, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫৫, ০৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:০২, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে অনুষ্ঠিত এক প্লেনারি সেশনে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিপুল সংখ্যক জনসংখ্যাই দেশের মূল সম্পদ। এ জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরিত করতে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগ এবং কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে অনুষ্ঠিত ‘ডিজিটাল লার্নিং উইক ২০২৬’-এর ‘টিচার্স অ্যাট দ্য সেন্টার : এজেন্সি, কম্পিটেন্সিজ অ্যান্ড দ্য টিচার-স্টুডেন্ট রিলেশনশিপ’ শীর্ষক প্লেনারি সেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার থেকে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। বিশ্বজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে এআই-এর ব্যবহার বাড়ছে। আমরাও এতে বিশেষ গুরুত্ব দিচ্ছি। শ্রেণিকক্ষে প্রযুক্তির সমন্বয়ে শিক্ষকদের দক্ষ করে তুলতে ইতোমধ্যে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ ও ‘মাল্টিমিডিয়া ক্লাসরুম’-এর মতো প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

সম্মেলনে সরকারের এসব উদ্যোগ ও কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ইউনেস্কোর কৌশলগত ও কারিগরি সহযোগিতার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

বৈদেশিক কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতির চিত্র তুলে ধরে ড. মিলন বলেন, বিশ্বজুড়ে কারিগরি খাতে দক্ষ জনশক্তির বিপুল চাহিদা রয়েছে। আমাদের প্রবাসী কর্মীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে পাঠাতে পারলে বৈদেশিক মুদ্রা অর্জন ও দেশের সমৃদ্ধি বহুগুণ বৃদ্ধি পাবে।

একইসঙ্গে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি ও বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে মাতৃভাষা বাংলা ও প্রধান আন্তর্জাতিক ভাষা ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ‘তৃতীয় ভাষা’ শেখার ওপর জোর দিচ্ছে সরকার।

উচ্চশিক্ষার উন্নয়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, টেকসই জাতীয় উন্নয়নের জন্য মানসম্মত গবেষণার বিকল্প নেই। আর আন্তর্জাতিক গবেষণা ও বৈশ্বিক যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন অপরিহার্য।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনেস্কোর টিচার ডেভেলপমেন্ট সেকশনের প্রধান কার্লোস ভার্গাস। সম্মেলনে আন্তর্জাতিক শিক্ষাবিদ, নীতিপ্রণেতা ও বিভিন্ন দেশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী শিক্ষা জনসংখ্যা কারিগরি আ ন ম এহছানুল হক মিলন

সংশ্লিষ্ট সংবাদ: শিক্ষামন্ত্রী

০৮ নভেম্বর ২০২৬
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফলাফল নিয়ে শিক্ষার্থী-শিক্ষকদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী
৩১ অক্টোবর ২০২৬
টেকসই ও জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. নিষিদ্ধ ছাত্রলীগনেতাকে ধরল ছাত্রদল, মুচলেকায় ছাড়লেন প্রক্টর
  3. আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  4. বাংলাদেশের জনগণ হাসিনাকে আর কখনো মেনে নেবে না: আমিনুল হক
  5. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি সংবর্ধনা
  6. অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x