ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
গ্রেপ্তার এ বি এম রাশেদুল হাসান ডলার। ছবি : এনটিভি অনলাইন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সহ-সভাপতি এ বি এম রাশেদুল হাসান ডলারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নবীনগর পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানের পর যাচাই-বাছাই শেষে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার রাশেদুল হাসান ডলার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় রাশেদুল হাসান ডলারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

কাউছার আলম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর-বাঞ্ছারামপুর)