Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:০৫, ০২ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:০৭, ০২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:০৫, ০২ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:০৭, ০২ নভেম্বর ২০২৬
আরও খবর
জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, খতিব আটক
বেনাপোল বন্দর দিয়ে রাসায়নিক পণ্য পাচারের চেষ্টা, ট্রাকসহ চালান আটক
শাপলা চত্বর হত্যাকাণ্ড : আসামিপক্ষের শুনানি ১৬ নভেম্বর
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, শীর্ষে মিরপুর
যশোরে বিএনপিনেতাকে কুপিয়ে হত্যা, আটক ১

পোশাক শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা, আটক ১৯

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:০৫, ০২ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:০৭, ০২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:০৫, ০২ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:০৭, ০২ নভেম্বর ২০২৬
প্রতীকী ছবি

তৈরি পোশাক শ্রমিকদের চলমান অসন্তোষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তাদের অনেকেই প্রকৃত শ্রমিক না হয়েও ছদ্মবেশে শ্রমিকদের মধ্যে মিশে গিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য সহিংসতা চালাচ্ছে। তাদের উসকানিতেই রাজধানীজুড়ে কয়েকদিন ধরে তাণ্ডব চালানো হচ্ছে বলেও পুলিশ জানায়। শ্রমিক আন্দোলনে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১৯ জনকে আটক করা হয়েছে।   

রোববার (১ নভেম্বর) রাতে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বাসসকে জানান, এই আন্দোলনকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির চেষ্টায় যুক্ত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মীকে আটক করা হয়েছে।

পাশাপাশি ছাত্রলীগের বিভিন্ন পদে থাকা কয়েকজনের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টও নজরে এসেছে প্রশাসনের। তাদেরই একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী। তিনি আন্দোলনের নানা ছবি ও ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন।

একটি ভিডিওতে দেখা যায়, গাজীপুরে এক যুবক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। যাকে একনজর দেখেই অনেকে অনুমান করছেন, তিনি সাধারণ শ্রমিক নন।

সাজবুল ইসলাম নামে ওই যুবকের ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায়, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং সংগঠনটির জবি শাখার সাংগঠনিক সম্পাদক।  

শ্রমিকদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার ইতোমধ্যে সর্বনিম্ন মজুরি বোর্ড গঠন করেছে। তবে এই পদক্ষেপের পরও দেশের কিছু স্থানে শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে। বাসসের সঙ্গে আলাপকালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) গাজী জসিম উদ্দিন শ্রমিক অসন্তোষের পেছনে তৃতীয় পক্ষের উসকানির বিষয়টি উল্লেখ করেন।

তিনি জানান, তৈরি পোশাক খাতের শ্রমিকদের সমস্যা সমাধানের অংশ হিসেবে সরকার ইতোমধ্যে সর্বনিম্ন মজুরি বোর্ড গঠন করেছে। কিন্তু এই পদক্ষেপ নেওয়ার পরও কিছু শ্রমিক অসৎ উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে যাচ্ছেন।

উল্লেখ্য, সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গত কয়েক দিন ধরে পোশাক শ্রমিকরা আন্দোলন করে আসছেন। আন্দোলনের অংশ হিসেবে শ্রমিকরা বিশেষ করে ঢাকা, গাজীপুর ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে সহিংস বিক্ষোভ পরিচালনা করেন।

আজ পল্লবীতে আন্দোলনরত শ্রমিকরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া গাজীপুরে বিক্ষোভ চলাকালে পুলিশের তিন সদস্য আহত হয়েছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান গাজী জসিম উদ্দিন জানান, কারখানাগুলো হামলা থেকে বাঁচাতে এবং আন্দোলনরত শ্রমিকদের সুরক্ষায় তারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং সর্বনিম্ন শক্তি প্রয়োগ করেছেন।

আজ মিরপুর এলাকায় রাস্তা অবরোধ করে সহিংসতা শুরু করলে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হয়।

পোশাক শ্রমিক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ আটক মিরপুর

সংশ্লিষ্ট সংবাদ: পোশাক শ্রমিক

০৪ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের অবরোধচেষ্টা পণ্ড, দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা
০২ নভেম্বর ২০২৬
পোশাক শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমিকনেতা বাবুল
০২ নভেম্বর ২০২৬
মজুরি বোর্ড গঠনকে স্বাগত শ্রমিক নেতাদের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়নে শিল্পপ্রতিষ্ঠানকে যুক্ত করতে ইউজিসি চেয়ারম্যানের আহ্বান
  2. আজ সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  3. মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত
  4. নতুন পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ নিট পেনশন নির্ধারণ
  5. বেনাপোল বন্দর দিয়ে রাসায়নিক পণ্য পাচারের চেষ্টা, ট্রাকসহ চালান আটক
  6. নারায়ণগঞ্জে পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতার অডিশনে ১৯ জনের ইয়েস কার্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x