সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী আর নেই
সাবেক সংসদ সদস্য আলহাজ মো. মনোয়ার হোসেন চৌধুরী। ফাইল ছবি
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মো. মনোয়ার হোসেন চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর ভাই জুয়েল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জুয়েল চৌধুরী বলেন, আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই ইন্তেকাল করেছেন।
মনোয়ার হোসেন চৌধুরীর মৃত্যুর সংবাদে গোবিন্দগঞ্জসহ গাইবান্ধার রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আলহাজ মনোয়ার হোসেন চৌধুরী গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)