Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
১২:০০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:০৩, ০৭ সেপ্টেম্বর ২০২৬
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
১২:০০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:০৩, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
কয়রায় ট্যুরিজম বোর্ডের উদ্যোগ বাস্তবায়ন হয়নি ৫ বছরেও
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
রাড্ডা ক্লিনিকে হামলায় গ্রেপ্তার ৯, শাহ আলী থানার ওসি প্রত্যাহার
২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

অস্ত্র-গোলাবারুদসহ ‘শ্যুটার আরমান’ গ্রেপ্তার

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
১২:০০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:০৩, ০৭ সেপ্টেম্বর ২০২৬
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
১২:০০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:০৩, ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রেপ্তার আরমান হোসেন দিপু আরমান আরমিন ওরফে শ্যুটার আরমান। ছবি : এনটিভি

খুলনায় সন্ত্রাসী গ্রুপ ‘আরমান বাহিনী’র প্রধান মো. আরমান হোসেন দিপু আরমান আরমিন ওরফে ‘শ্যুটার আরমানকে’ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুটি শটগান ও ১২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-৬ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেজর মো. নাজমুল ইসলাম।

র‍্যাব জানায়, খুলনার দৌলতপুর, খালিশপুর, আড়ংঘাটা, দিঘলিয়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির অভিযোগে আলোচিত ‘আরমান বাহিনী’। গ্রেপ্তার আরমান এই বাহিনীর প্রধান। তার নেতৃত্বে ৮ থেকে ১০ সদস্যের একটি গ্রুপ এলাকায় ভয়ভীতি, চাঁদাবাজি ও অস্ত্রের মহড়ার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করত বলে অভিযোগ রয়েছে। ব্যবসায়ীদের বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন করে চাঁদা দাবি এবং চাঁদা না দিলে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত ১৭ জুন দৌলতপুরে মসজিদে প্রবেশ করে দুই মুসল্লিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের দাবি, আরমানের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মামুন মোল্যা হত্যা, মারজান মুন্না হত্যা, ঘাউরা রাজিব হত্যা, যুবদল নেতা রাশু হত্যা ও মনিরুল ইসলাম রনি হত্যা উল্লেখযোগ্য। এসবের মধ্যে কয়েকটি মামলায় তাকে তদন্তে সন্দিগ্ধ হিসেবে উল্লেখ করা হয়েছে। কালা রানা হত্যা মামলাতেও ভিকটিমের মৃত্যুকালীন জবানবন্দি ও তদন্তে তার নাম এসেছে।

গ্রেপ্তার গোলাবারুদ অস্ত্র শ্যুটার আরমান খুলনা

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার

৯ ঘন্টা আগে
রাড্ডা ক্লিনিকে হামলায় গ্রেপ্তার ৯, শাহ আলী থানার ওসি প্রত্যাহার
১০ ঘন্টা আগে
২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার
১১ ঘন্টা আগে
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সালমানের স্টুডিওতে হামলা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
  2. ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  3. রাড্ডা ক্লিনিকে হামলায় গ্রেপ্তার ৯, শাহ আলী থানার ওসি প্রত্যাহার
  4. সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর : যা বললেন বিরোধীদলীয় নেতা
  5. ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার
  6. সরকারের কড়া সমালোচনা হাসনাত আবদুল্লাহর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x