Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আসমাউল আসিফ, জামালপুর
০৩:৪০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৩:৪২, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আসমাউল আসিফ, জামালপুর
০৩:৪০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৩:৪২, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ছাত্রলীগনেতাকে গ্রেপ্তারের পর এসআই প্রত্যাহার
নিখোঁজের ১৮ মাস পর মিলল কিশোরীর মরদেহ, আদালতে প্রেমিকের স্বীকারোক্তি
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫, মামলা ৪৫
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, সাব-ঠিকাদার গ্রেপ্তার

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩

আসমাউল আসিফ, জামালপুর
০৩:৪০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৩:৪২, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আসমাউল আসিফ, জামালপুর
০৩:৪০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৩:৪২, ০৭ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে ডিবি-১ এর অভিযানে গ্রেপ্তারকৃত মোটরসাইকেল চুরি ও ক্রয়-বিক্রয় চক্রের ৩ সদস্য এবং উদ্ধার হওয়া দুটি মোটরসাইকেল। ছবি : এনটিভি 

জামালপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল চুরি ও ক্রয়-বিক্রয় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন— জামালপুর পৌর শহরের বগাবাইদ বোর্ডঘর এলাকার নিরব হোসেন (২৬), সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের কটারবাড়ি এলাকার মাহফুজ আহম্মেদ (৩০) ও মেলান্দহ উপজেলার কুলিয়া দক্ষিণপাড়া এলাকার বরকতউল্লাহ সবুজ (২৮)।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে সদর উপজেলার গোপালপুর এলাকায় শশুর বাড়ি থেকে প্রথমে নিরব হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নিরবকে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে ওই দিন রাত ৮টার দিকে ভারুয়াখালী এলাকা থেকে মাহফুজ আহম্মেদকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় মাহফুজের কাছ থেকে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ১২৫ সিসির বাজাজ ডিসকভারি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এরপর নিরবের দেওয়া তথ্যে রাত ১১টার দিকে মেলান্দহ উপজেলার কুলিয়া দক্ষিণপাড়া এলাকায় পুনরায় অভিযান চালিয়ে বরকতউল্লাহ সবুজকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সবুজের কাছ থেকে আনুমানিক ২ লাখ ৫ হাজার টাকা মূল্যের একটি ১৫০ সিসির অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা.ফারহানা ইয়াসমিন বলেন, উদ্ধারকৃত মোটরসাইকেল দুটি নিয়ম অনুযায়ী জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলাটির তদন্ত চলছে। অপরাধ দমন, চোরাই যানবাহন উদ্ধার ও জননিরাপত্তা নিশ্চিত করতে জামালপুর জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গ্রেপ্তার জামালপুর গোয়েন্দা পুলিশ ডিবি মোটরসাইকেল চুরি

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার 

১৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লার ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার
২৫ আগস্ট ২০২৬
সংসদ সদস্যের গাড়িবহরে হামলা, প্রধান আসামি গ্রেপ্তার
২২ আগস্ট ২০২৬
১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী, গ্রেপ্তার ৬
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
  2. বাংলাদেশ-বিশ্বব্যাংকের অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে : অর্থমন্ত্রী
  3. প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির সরকারপ্রধানের সাইডলাইন বৈঠক
  4. মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক
  5. জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  6. বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x