Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আদালত প্রতিবেদক
২০:৩৫, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৩৭, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
২০:৩৫, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৩৭, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
বনানীতে দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু
ওই ব্যক্তি হর্ন শোনেননি, তাই ঘটনা ঘটে গেছে : আইনজীবী
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে রেকর্ড
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

বাবার মারধরে ২ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ

আদালত প্রতিবেদক
২০:৩৫, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৩৭, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
২০:৩৫, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৩৭, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর দারুসসালামে দাম্পত্য কলহের জের ধরে বাবার মারধরে আহত দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবিহা নামে শিশুটির মৃত্যু হয়।

এর আগে গত ২২ আগস্ট সকাল ৭টার দিকে দারুসসালামের গৈদ্দারটেক এলাকার একটি ভাড়া বাসায় শিশুটিকে মারধরের ঘটনা ঘটে। ওই দিনই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান।

সাবিহা মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা গ্রামের হৃদয় খানের মেয়ে। তারা বর্তমানে মিরপুরের মাজার রোডের গৈদ্দারটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

শিশুটির মা লাবনী আক্তার জান্নাতি বলেন, হৃদয় তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর দেড় বছর আগে তাদের বিয়ে হয়। হৃদয় একটি বিরিয়ানির দোকানে কাজ করতেন। ঘটনার দিন তারা একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। এক পর্যায়ে হৃদয় শিশুটিকে মারধর করেন। এর আগে মাঝেমধ্যে তিনি মেয়েকে মেরে ফেলার হুমকি দিতেন। কখনো কখনো তাকে কিছুটা অস্বাভাবিক আচরণ করতেও দেখা যেত।

লাবনী আক্তার জান্নাতির অভিযোগ, ঘটনার দিন হৃদয় শিশুটিকে মারধরের পাশাপাশি গলায় চাপ দিয়ে আহত করেন। পরে বাসায় থাকা ৫০০ টাকা নিয়ে পালিয়ে যান। তিনি বলেন, শিশুটির গলা ও গালে আঘাতের চিহ্ন ছিল। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে শিশুটির বাবা হৃদয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

মৃত্যু বাবা মারধর শিশু

সংশ্লিষ্ট সংবাদ: মৃত্যু

২৭ সেপ্টেম্বর ২০২৬
ওই ব্যক্তি হর্ন শোনেননি, তাই ঘটনা ঘটে গেছে : আইনজীবী
২৬ সেপ্টেম্বর ২০২৬
বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, কিশোরের জামিন শুনানি কাল
২৫ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সালমানের স্টুডিওতে হামলা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
  2. ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  3. রাড্ডা ক্লিনিকে হামলায় গ্রেপ্তার ৯, শাহ আলী থানার ওসি প্রত্যাহার
  4. সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর : যা বললেন বিরোধীদলীয় নেতা
  5. ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার
  6. সরকারের কড়া সমালোচনা হাসনাত আবদুল্লাহর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x