Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
নাঈম হাসান, ঝালকাঠি (কাঁঠালিয়া-রাজাপুর)
১৬:৩৫, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:৪২, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নাঈম হাসান, ঝালকাঠি (কাঁঠালিয়া-রাজাপুর)
১৬:৩৫, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:৪২, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ইয়াবা সেবনের দায়ে তিন যুবককে ৬ মাস করে কারাদণ্ড
অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা : প্রধানমন্ত্রী
মেগা প্রকল্পে দুর্নীতির তদন্ত শুরু, রিপোর্ট পেলেই ব্যবস্থা : প্রধানমন্ত্রী
অফিস তালাবদ্ধ থাকায় রাজাপুরে ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট : সারজিস আলম

কাগজে ১১০ শিক্ষার্থী, বাস্তবে নেই একজনও, শ্রেণিকক্ষে ঘুরে বেড়াচ্ছে ছাগল!

নাঈম হাসান, ঝালকাঠি (কাঁঠালিয়া-রাজাপুর)
১৬:৩৫, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:৪২, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নাঈম হাসান, ঝালকাঠি (কাঁঠালিয়া-রাজাপুর)
১৬:৩৫, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:৪২, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা গ্রামের পশ্চিম বাদুরতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। ছবি : এনটিভি

বিদ্যালয় আছে, ভবন আছে, কাগজে-কলমে ১১০ জন শিক্ষার্থী আর শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ তালিকাও রয়েছে। কিন্তু সরেজমিনে গিয়ে মিলল সম্পূর্ণ উল্টো চিত্র—একটি শ্রেণিকক্ষেও নেই কোনো শিক্ষার্থী, বরং শিক্ষার্থীদের বসার বেঞ্চজুড়ে ছাগলের বিচরণ ও মলমূত্র! জরাজীর্ণ হোয়াইট বোর্ডে ধুলোবালি আর মাকড়সার জাল। এমন চাঞ্চল্যকর ও অবিশ্বাস্য জালিয়াতির ঘটনা ঘটেছে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা গ্রামের পশ্চিম বাদুরতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে।

আজ বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে তালা ঝুলছে এবং অফিস কক্ষও বন্ধ। শিক্ষক-শিক্ষার্থী কারও দেখা মেলেনি। বেলা ১২টার দিকে তড়িঘড়ি করে প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান বাচ্চু ও কয়েকজন সহকারী শিক্ষক উপস্থিত হলেও তারা শিক্ষার্থীদের হাজিরা খাতা দেখাতে ব্যর্থ হন। সাংবাদিক উপস্থিতির খবর পেয়ে তড়িঘড়ি করে প্রধান শিক্ষক এক সহকারী শিক্ষকের মাধ্যমে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে উৎকোচ (টাকা) দেওয়ার অপচেষ্টাও চালান।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভুতুড়ে এই বিদ্যালয় পরিচালনা করে প্রতি মাসে সরকারের প্রায় এক লাখ ৮০ হাজার টাকা বেতন-ভাতা উত্তোলন করা হচ্ছে। কোনো স্থানীয় শিশু এখানে পড়ে না। অডিট বা কোনো তদন্ত দল এলে প্রধান শিক্ষক ঝালকাঠি শহর থেকে অটোরিকশা ভাড়া করে বাইরের ছেলে-মেয়েদের এনে সাময়িকভাবে শিক্ষার্থী হিসেবে সাজিয়ে রাখেন।

বিষয়টি স্বীকার করে প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বাচ্চু নিজেই বলেন, ‘স্থানীয় দু-চারজন ছাড়া কেউ আসে না, তাই ঝালকাঠি শহর থেকে গাড়ি ভাড়া করে শিক্ষার্থী আনি।’

এছাড়া বিদ্যালয়টিকে ঘিরে পরিবারতন্ত্র ও অর্থ আত্মসাতের পাহাড়সম অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠাতা আবুবকর সিদ্দিকের পরিবারের পাঁচজন সদস্যই এ স্কুলের বিভিন্ন পদে রয়েছেন। প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বাচ্চু তার নিজ ভাইয়ের ছেলে মিজানুর রহমান পারভেজকে পরিচালনা কমিটির সভাপতি বানিয়েছেন।

বিগত দিনের দুই সাবেক সভাপতি হাসনাইন তালুকদার দিবস ও জাহিদুল ইসলাম জাহিদ অভিযোগ করেন, কোনো শিক্ষার্থী না থাকায় এবং তাদের স্বাক্ষর জাল করে সরকারি অনুদানের টাকা তোলায় তারা প্রশাসনিক মহলে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

বর্তমান সভাপতি মিজানুর রহমান পারভেজের কাছে বিদ্যালয়ের বেহাল দশা ও স্বাক্ষর জালিয়াতি নিয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন।

এ বিষয়ে রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, ঘটনার সত্যতা যাচাইয়ে প্রধান শিক্ষককে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং স্কুলটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি জানান, ব্যাখ্যার সন্তোষজনক জবাব না পেলে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঝালকাঠি রাজাপুর ভুয়া শিক্ষার্থী স্কুল দুর্নীতি

সংশ্লিষ্ট সংবাদ: ঝালকাঠি

১০ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা সেবনের দায়ে তিন যুবককে ৬ মাস করে কারাদণ্ড
০৯ সেপ্টেম্বর ২০২৬
অফিস তালাবদ্ধ থাকায় রাজাপুরে ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
০৮ সেপ্টেম্বর ২০২৬
শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট : সারজিস আলম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবে না
  2. ধর্মীয় পরিচয় নিয়ে বাবা-মায়ের দ্বন্দ্ব, পাঁচ দিনেও হয়নি বিল্লালের শেষকৃত্য
  3. যশোরে শিক্ষকের বাড়ি থেকে স্বর্ণ-টাকা চুরি
  4. ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
  5. মহাখালীতে চারতলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট
  6. নিজ ভিটায় চিরনিদ্রায় সেনাসদস্য পিয়াস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x