Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২৫, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৮, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২৫, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৮, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
বিএনপির ৪৮ বছরের অভিযাত্রায় উল্লেখযোগ্য ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন
২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন
জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া : ড. তিতুমীর
বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা : মাহদী আমিন
এডুকেশন এক্সচেঞ্জ বাংলাদেশ-চীন মেলবন্ধন শক্তিশালী করবে : মাহদী আমিন

টেকসই কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ গঠনে সরকার বদ্ধপরিকর : মাহদী আমিন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২৫, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৮, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২৫, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৮, ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর একটি হোটেলে শুক্রবার বিলস আয়োজিত ‘কাজের ভবিষ্যৎ : সকলের জন্য মর্যাদাপূর্ণ কাজ এবং সামাজিক সুরক্ষা’ শীর্ষক সিম্পোজিয়ামে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। ছবি : বাসস

দেশে মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে একটি টেকসই, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ‘শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধি, অর্থনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য।’

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত ‘কাজের ভবিষ্যৎ : সকলের জন্য মর্যাদাপূর্ণ কাজ এবং সামাজিক সুরক্ষা’ শীর্ষক সিম্পোজিয়ামে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘আগামী দিনের বৈশ্বিক ও অভ্যন্তরীণ সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের শ্রমিক ভাই-বোনেরা যেন তাদের ন্যায্য সুযোগ-সুবিধা নিয়ে সম্মানের সঙ্গে জীবনধারণ করতে পারেন, সে লক্ষ্যে কাজ করছে সরকার। কোনো অনাকাঙ্ক্ষিত কারণে কলকারখানা যেন বন্ধ না হয়, সেজন্য মালিক-শ্রমিক সুসম্পর্ক এবং স্থিতিশীল শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখা জরুরি। কারখানা বন্ধ না রেখে তা সচল রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে আমরা বদ্ধপরিকর।’

কর্মক্ষেত্রের সার্বিক পরিবেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “আমরা এমন একটি ‘ওয়ার্কিং ইকোসিস্টেম’ গড়ে তুলতে চাই, যেখানে কর্মক্ষেত্র হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই—যা দেশের ভেতরের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও দৃষ্টান্ত স্থাপন করবে। প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা হলো—‘করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ’। এটি কেবল একটি স্লোগান নয়, এটিই বর্তমান সরকার পরিচালনার মূল চেতনা।”

নারীর অর্থনৈতিক অবদানের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, তৈরি পোশাক খাতসহ অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন আরও সুদৃঢ় করতে সরকার ‘ফ্যামিলি কার্ড স্কিম’-এর মতো যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ ও উপযুক্ত ডে-কেয়ার সুবিধা নিশ্চিত করতে সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়িত হচ্ছে।

তরুণ সমাজের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ কাজে লাগানোর তাগিদ দিয়ে তিনি বলেন, যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বহুমুখী পরিকল্পনা চলমান রয়েছে। একই সঙ্গে অতীত শ্রম আইনের নানা জটিলতা নিরসন করে শ্রমিক অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সরকারের জবাবদিহিতা ও গত সাত মাসের সাফল্য তুলে ধরে মাহদী আমিন বলেন, ‘জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই সরকার শতভাগ জনবান্ধব। ক্ষমতার উৎস জনগণ এবং সেই জনগণের একটি বড় অংশই শ্রমজীবী মানুষ। বিগত সাত মাসে ধারাবাহিক কর্মকাণ্ডের মাধ্যমে সরকার মানবাধিকার রক্ষা, বাক-স্বাধীনতা নিশ্চিতকরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যেও প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় বন্ধ কারখানা চালু ও নতুন বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অতীতে ঈদের সময় শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে যে দুর্ভোগ হতো, সরকার দায়িত্ব নেওয়ার পর গৃহীত কার্যকর পদক্ষেপে গত দুটি ঈদে শ্রমিকদের পাওনা যথাসময়ে পরিশোধ নিশ্চিত করা গেছে।

সিম্পোজিয়ামে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আন্তর্জাতিক শ্রমিক নেতা নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিলসের মো. মজিবুর রহমান ভূঁইয়া এবং সৈয়দ সুলতান উদ্দিন আহমেদসহ শীর্ষস্থানীয় শ্রমিক নেতারা।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

সংশ্লিষ্ট সংবাদ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

০২ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ৪৮ বছরের অভিযাত্রায় উল্লেখযোগ্য ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন
২৯ আগস্ট ২০২৬
জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া : ড. তিতুমীর
২৬ আগস্ট ২০২৬
তিনদিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
  2. সৌদি আরব সফরে নৌবাহিনী প্রধান
  3. লংমার্চের কর্মসূচি নিয়ে সচেতন মহলকে সজাগ থাকতে হবে : জহির উদ্দিন স্বপন
  4. কাগজে ১১০ শিক্ষার্থী, বাস্তবে নেই একজনও, শ্রেণিকক্ষে ঘুরে বেড়াচ্ছে ছাগল!
  5. এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্ত
  6. সবকিছুতে ‘আমি’র বদলে ‘আমরা’ ধারণ করতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x