ইসহাক সরকারের ভাই ইয়াকুবসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান
বহিষ্কৃত বংশাল থানা বিএনপি নেতা ইয়াকুব সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। ছবি : এনটিভি
কিছুদিন আগেই জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছিলেন বহিষ্কৃত কেন্দ্রীয় যুবদল নেতা ইসহাক সরকার। এবার তারই আপন ভাই বহিষ্কৃত বংশাল থানা বিএনপি নেতা ইয়াকুব সরকার ৬০ জন নেতাকর্মী নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউটে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উপস্থিতে তারা জামায়াতে যোগ দেন।
ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন পেশাজীবী, আইনজীবী, সাবেক বিচারপতি ও বিভিন্ন দলের নেতাকর্মীসহ মোট ৬৫০ জন জামায়াতে যোগ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক