Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৭:৩৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৪০, ২৭ আগস্ট ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৭:৩৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৪০, ২৭ আগস্ট ২০২৬
আরও খবর
নেপালি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস রাবি প্রশাসনের
রাবিতে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি, রোববার প্রতিবেদন দাখিল
রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪
হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন
ভেঙে পড়েছে রাবির কৃষ্ণচূড়া গাছ

শিশু মুনতাহার চিকিৎসার পথ খুলল, শরিফুলও পেলেন ভারতের ভিসা

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৭:৩৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৪০, ২৭ আগস্ট ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৭:৩৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৪০, ২৭ আগস্ট ২০২৬
রাজশাহীতে দুই রোগীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন ভারতীয় সহকারী হাইকমিশনার। ছবি : এনটিভি

একদিকে ছয় বছরের নিষ্পাপ শিশুর অসহায় মুখ, অন্যদিকে দীর্ঘদিনের পেটের যন্ত্রণায় কাতর শরিফুল। চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রয়োজন হলেও ভিসা জটিলতায় যখন তাদের আশা প্রায় নিভে যাচ্ছিল, তখন রাজশাহীতে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে পাশে দাঁড়ালেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

কষ্টের কথা শুনে দ্রুত ভিসার ব্যবস্থা করে দেওয়ায় দুই পরিবারের চোখে ফিরেছে স্বস্তির আলো। তানোর উপজেলার মথুরাপুর এলাকার বাসিন্দা মাহাতাব আলী মেহেদীর ছয় বছরের মেয়ে মুনতাহা সিদরাতুল ব্রেনের সমস্যায় ভুগছে।

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, উন্নত চিকিৎসার জন্য দ্রুত ভারতে নিয়ে যেতে হবে শিশুটিকে। কিন্তু ভিসা জটিলতায় চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন বাবা মাহাতাব।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে অনেকটা শেষ আশার ভরসা নিয়ে নগরীর পদ্মা আবাসিক এলাকার ৩১৬ নম্বর হাউসে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের দপ্তরে যান তিনি। সেখানে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের সঙ্গে কথা বলেন। শিশুটির অসুস্থতা ও পরিবারের দুর্ভোগের কথা শুনে দ্রুত ভিসার ব্যবস্থা করে দেন তিনি।

মাহাতাব আলী মেহেদী বলেন, ‘মেয়ের চিকিৎসা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় ছিলাম। ভিসা জটিলতায় মনে হচ্ছিল, সময়মতো চিকিৎসার ব্যবস্থা করতে পারব না। মানবিকভাবে বিষয়টি বিবেচনা করে দ্রুত ভিসা দেওয়ায় ভারতীয় সহকারী হাইকমিশনারের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

একই দিনে রাজপাড়া থানার মিয়াপুর এলাকার বাসিন্দা শরিফুল ইসলামও পেটের দীর্ঘদিনের সমস্যার চিকিৎসার জন্য ভিসা নিতে আসেন। আগের সন্ধ্যায় তীব্র পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীর পরামর্শে তিনি সহকারী হাইকমিশনারের সঙ্গে যোগাযোগ করেন। পরে দ্রুত ভিসা হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেন তিনিও।

শরিফুল ইসলাম বলেন, ‘অসুস্থতার কারণে গতকাল সন্ধ্যায় প্রচণ্ড কষ্ট পেয়েছি। প্রতিবেশীর কাছ থেকে নম্বর পেয়ে যোগাযোগ করে আজ এখানে এসে দ্রুত সহযোগিতা পেয়েছি। আমার চিকিৎসার পথ সহজ করে দেওয়ায় ভারতীয় সহকারী হাইকমিশনারের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

রাজশাহী ভারতের ভিসা সহকারী হাইকমিশনার

সংশ্লিষ্ট সংবাদ: রাজশাহী

১৩ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সংযোগ দিতেই বিপত্তি, পুড়ল ৩০০ বাড়ির টিভি-ফ্রিজ-এসি
৩০ জুলাই ২০২৬
রাবিতে মারধরের ঘটনায় আম্মারসহ ৯ শিবিরনেতার বিরুদ্ধে মামলা
৩০ জুলাই ২০২৬
পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ সেই বাবা-ছেলের মরদেহ উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নবম পে-স্কেল কার্যকর কবে, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব
  2. সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বিরুদ্ধে দুদকে অভিযোগ
  3. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে দেশের ৬ অঞ্চলে
  4. আইফোন কিনতে সন্তান বিক্রি : উদ্ধার শিশু স্বজনদের কাছে হস্তান্তর, মুচলেকায় মুক্ত বাবা
  5. গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাবি সিন্ডিকেট
  6. পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x