আর কখনও বাংলাদেশ কারও কাছে মাথা নত করবে না : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, আর কখনও বাংলাদেশ কারও কাছে মাথা নত করবে না। তিনি বলেন, আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা স্পিকাররে মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, অলোচিত মক্কা চুক্তিকে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে আলোচনা হচ্ছে। এতে যোগ দিলে বাংলাদেশ কীভাবে লাভবান হবে?
জবাবে স্পিকারের প্রতি ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্যাক্টকে (চুক্তি) বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে। এটি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়।
এই চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি সদস্য দেশগুলোর ইচ্ছার ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক