Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহফুজ নান্টু, কুমিল্লা
০৯:৫০, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:৫৭, ২৭ আগস্ট ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
০৯:৫০, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:৫৭, ২৭ আগস্ট ২০২৬
আরও খবর
পুলিশের দাবি ‘আ.লীগ নেতা’, আইনজীবীর দাবি ‘বিএনপি কর্মী’
দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৮৬
জনগণের সমস্যা সমাধানে রাস্তায় নেমেছি : জামায়াত আমির
উইপোকার উপদ্রবে মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
খুরা রোগে আর কোনো গরু মারা যাবে না : কৃষিমন্ত্রী

শিক্ষিকাকে লাথি মারার ঘটনায় বহিষ্কৃত প্রধান শিক্ষকের অব্যাহতি

মাহফুজ নান্টু, কুমিল্লা
০৯:৫০, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:৫৭, ২৭ আগস্ট ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
০৯:৫০, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:৫৭, ২৭ আগস্ট ২০২৬
বহিষ্কৃত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সুজন। ফাইল ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে চেয়ার থেকে লাথি দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত বহিষ্কৃত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সুজন স্বীয় পদ থেকে অব্যাহতি নিয়েছেন। ব্রাহ্মণপাড়ার বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তিনি লিখিতভাবে অব্যাহতিপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম।

১০ আগস্ট স্বাক্ষরিত অব্যাহতিপত্রটি জমা দেন আমিনুল ইসলাম সুজন। একই সঙ্গে আদালতের আদেশ অমান্য করে অবৈধভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেয়ারে বসার অপরাধও স্বীকার করেন তিনি।

অব্যাহতিপত্রে বহিষ্কৃত প্রধান শিক্ষক সুজন উল্লেখ করেন, গত বছরের ২০ নভেম্বর তিনি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত ২০ জানুয়ারি হাইকোর্ট তার আবেদনটি আইনানুগভাবে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরে তিনি আদালতের আদেশের কপি সংযুক্ত করে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন। তবে হাইকোর্টের আদেশ সঠিকভাবে বুঝতে না পেরে অনিচ্ছাকৃতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিদ্যালয়ে যোগদানের বিষয়ে একটি অবগতিপত্র পাঠান। ওই চিঠিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির কারণে বিষয়টি পুনরায় হাইকোর্টে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও প্রতিষ্ঠানের সামগ্রিক স্বার্থ বিবেচনা করে তিনি স্বেচ্ছায় প্রধান শিক্ষক পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আমিনুল ইসলাম সুজন বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

আদালতের রিট পিটিশনের অপব্যাখ্যা করে বিদ্যালয়ে মব তৈরি করার অভিযোগ রয়েছে সুজনের বিরুদ্ধে। গত ২৯ মার্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাছিনা ইসলামকে তার অনুসারীরা লাথি দিয়ে চেয়ার থেকে ফেলে দেন। তাকে মারধরও করা হয়। এরই পরিপ্রেক্ষিতে বহিষ্কৃত প্রধান শিক্ষক সুজনকে বিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করেন আদালত।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাছিনা ইসলাম বলেন, এখনও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেয়ার দখল করে আছেন সুজন। শিক্ষকদের হাজিরা খাতা তার অধীনে লুকিয়ে রেখেছেন। আমি যেন বিদ্যালয়ে প্রবেশ করতে না পারি, সে জন্য আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন।

এ বিষয়ে জানতে বহিষ্কৃত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সুজনকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম বলেন, বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সুজনের অব্যাহতিপত্রটি পেয়েছি। মাউশি থেকে যে আদেশ আসবে, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, আমিনুল ইসলাম সুজন ২০০৪ সাল থেকে নিজেকে বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দাবি করে আসছিলেন। তবে ২০২৩ সালে এক সহকারী শিক্ষকের অভিযোগের ভিত্তিতে তদন্তে বেরিয়ে আসে যে, তিনি জাল নথিপত্র ও ভুয়া স্বাক্ষরের মাধ্যমে এই পদটি দখল করেছিলেন। কুমিল্লা জেলা শিক্ষা অফিস এবং শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের একাধিক তদন্তে তার নিয়োগ ‘জাল ও অনিয়মিত’ বলে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

কুমিল্লা শিক্ষিকা প্রধান শিক্ষক অব্যাহতি

সংশ্লিষ্ট সংবাদ: কুমিল্লা

২৮ আগস্ট ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে পরিকল্পনা নেওয়া হয়েছে : জুনায়েদ সাকি
২৮ আগস্ট ২০২৬
২৬ বছর পর শেষবার কলেজের ঘণ্টা বাজিয়ে বিদায় নাছির উদ্দিনের
২৭ আগস্ট ২০২৬
কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম
  2. অনেক হয়েছে, এখন দেশের মানুষের চাওয়া সমঝোতার রাজনীতি : রাষ্ট্রপতি
  3. সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর
  4. মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: চিফ প্রসিকিউটর
  5. এসআই আলতাব হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা : র‍্যাব
  6. ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x