Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মো. কবির হোসেন, রাজবাড়ী
২০:০৫, ২৪ আগস্ট ২০২৬
আপডেট: ২০:০৯, ২৪ আগস্ট ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
২০:০৫, ২৪ আগস্ট ২০২৬
আপডেট: ২০:০৯, ২৪ আগস্ট ২০২৬
আরও খবর
৪৮তম বিসিএসে নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান কাল
আখক্ষেতে বিদ্যুতের ফাঁদে পেতে নারীকে হত্যার অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার
ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে পুড়ে গেছে বাড়িসহ ৫ দোকান
অন্তঃসত্ত্বা নারীদের জ্বর হলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের
নারী উদ্যোক্তাকে পুলিশের সামনে মারধর : তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

২৩ চিকিৎসক রাজবাড়ী থেকে বেতন নিলেও কর্মস্থল অন্যত্র

মো. কবির হোসেন, রাজবাড়ী
২০:০৫, ২৪ আগস্ট ২০২৬
আপডেট: ২০:০৯, ২৪ আগস্ট ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
২০:০৫, ২৪ আগস্ট ২০২৬
আপডেট: ২০:০৯, ২৪ আগস্ট ২০২৬
রাজবাড়ী জেলা সিভিল সার্জন কার্যালয়। ছবি : এনটিভি

রাজবাড়ীর পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন থাকলেও সংযুক্তিতে জেলার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন ২৩ চিকিৎসক। তাদের পদ রাজবাড়ীর কর্মস্থলে পূর্ণ থাকায় নতুন চিকিৎসক নিয়োগ বা পদায়ন করা সম্ভব হচ্ছে না। ফলে চিকিৎসক সংকটে জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাতজন, পাংশার তিনজন, কালুখালীর চারজন, বালিয়াকান্দির দুজন এবং গোয়ালন্দের দুই চিকিৎসকসহ বিভিন্ন সময়ে মোট ২৩ চিকিৎসক সংযুক্তিতে জেলার বাইরে কর্মরত রয়েছেন।

সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, রাজবাড়ী জেলা থেকে মোট ২৩ চিকিৎসক ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে সংযুক্তিতে কর্মরত রয়েছেন। তারা জেলার বাইরে কর্মরত থাকলেও রাজবাড়ী থেকেই বেতন-ভাতা গ্রহণ করছেন। ফলে তাদের পদগুলো শূন্য না হওয়ায় নতুন চিকিৎসক পদায়ন করা সম্ভব হচ্ছে না।

সিভিল সার্জন আরও বলেন, চিকিৎসকের পদগুলো পূর্ণ দেখানো থাকায় প্রয়োজন অনুযায়ী নতুন চিকিৎসক নিয়োগ বা পদায়ন করা যাচ্ছে না। এতে জেলার বিভিন্ন উপজেলা, বিশেষ করে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

বিষয়টি সমাধানে জেলা প্রশাসক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভাগীয় সচিব এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে লিখিতভাবে অবহিত করা হয়েছে উল্লেখ করে সিভিল সার্জন বলেন, এসব চিকিৎসকের পদ শূন্য করা গেলে নতুন চিকিৎসক পদায়নের সুযোগ তৈরি হবে। প্রয়োজনে কিছু চিকিৎসককে রাজবাড়ী সদর হাসপাতালেও সংযুক্ত করে প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যসেবা আরও কার্যকর করা সম্ভব হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন। প্রতিটি দপ্তরের নিজস্ব বিভাগ রয়েছে। সিভিল সার্জন চিঠির মাধ্যমে বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি।

চিকিৎসক কর্মস্থল রাজবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স

সংশ্লিষ্ট সংবাদ: চিকিৎসক

১৬ জুন ২০২৬
চিকিৎসক ধীপ্রার মৃত্যু, স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
২৯ মার্চ ২০২৬
ফার্মাসিস্ট হয়েও ‘ডাক্তার’ সেজে চিকিৎসা দিচ্ছেন উত্তম কুমার
০১ সেপ্টেম্বর ২০২৫
ডা. তাহেরের বক্তব্যের সময় চিকিৎসকের ‘অসৌজন্যমূলক আচরণে’ এনডিএফের নিন্দা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সংসদে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তর বিল পাস
  2. আরও ১০ সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
  3. আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  4. সংঘাত-প্রতিশোধ নয়, ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়ে তুলতে চাই : রাষ্ট্রপতি
  5. পুলিশের দাবি ‘আ.লীগ নেতা’, আইনজীবীর দাবি ‘বিএনপি কর্মী’
  6. এক্সপ্রেসওয়েতে মরদেহ : সুপারভাইজার-হেলপারের স্বীকারোক্তি, বাসচালক রিমান্ডে                             

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x