Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মো. কবির হোসেন, রাজবাড়ী
১৮:১৫, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:১৭, ০৫ সেপ্টেম্বর ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
১৮:১৫, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:১৭, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার শুনানি শেষ, রায় যে কোনো দিন
রিয়াজুল হত্যা : শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে পুড়ে গেছে বাড়িসহ ৫ দোকান
নারী উদ্যোক্তাকে পুলিশের সামনে মারধর : তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

আখক্ষেতে বিদ্যুতের ফাঁদে পেতে নারীকে হত্যার অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

মো. কবির হোসেন, রাজবাড়ী
১৮:১৫, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:১৭, ০৫ সেপ্টেম্বর ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
১৮:১৫, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:১৭, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান আসামি রফিকুল ইসলাম মৃধাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। ছবি : এনটিভি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় আখক্ষেতে অবৈধভাবে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পেতে নবিরন নেছা (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ অভিযোগে করা মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম মৃধাকে (৩৫) ইতোমধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা।

গ্রেপ্তার রফিকুল ইসলাম মৃধা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আইনুদ্দিন প্রামাণিক পাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গত ২ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে চর দৌলতদিয়া এলাকার বাসিন্দা নবিরন নেছা বর্গা জমিতে কৃষিকাজ করতে যান। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। পরে রাত আনুমানিক ৯টার দিকে প্রতিবেশী রফিকুল ইসলাম মৃধার আখক্ষেতের পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের সহায়তায় নবিরন নেছাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রথমদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছিল।

তবে পরবর্তীতে নিহতের পরিবারের অনুসন্ধানে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, আখক্ষেত রক্ষায় রফিকুল ইসলাম মৃধা চারপাশে জিআই তারের মাধ্যমে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। মাঠে কাজ করার সময় ওই তারে জড়িয়ে নবিরন নেছার মৃত্যু হয় বলে অভিযোগ। তবে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে রফিকুল মৃধা মরদেহ সরিয়ে আখক্ষেতের পানিতে ফেলে রাখেন এবং লাশ গুমের উদ্দেশ্যে পাশেই একটি গর্ত খনন করেন। এ ঘটনায় নিহতের মেয়ে জুলেখা আক্তার বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা করেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে সহযোগিতা চেয়ে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পে চিঠি পাঠান। এরই ধারাবাহিকতায় গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রফিকুল ইসলামের অবস্থান শনাক্ত করে র‍্যাব। গতকাল শুক্রবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে ফরিদপুরের কোতয়ালি থানার ব্যাপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, অভিযোগ পাওয়ার আট ঘণ্টার মধ্যেই ঘটনার প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মেজর ফারহান মাহমুদ মোক্তাদা আরও বলেন, অপরাধ দমনে র‍্যাব-১০ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব কাজ করছে। যেকোনো অপরাধের তথ্য র‍্যাবকে জানিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

হত্যা মামলা আসামি গ্রেপ্তার রাজবাড়ী

সংশ্লিষ্ট সংবাদ: হত্যা মামলা

৩০ আগস্ট ২০২৬
সাবেক মন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
৩০ আগস্ট ২০২৬
জিসান হত্যা : শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
২৭ আগস্ট ২০২৬
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২৯ বার পেছালো
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবে না
  2. ধর্মীয় পরিচয় নিয়ে বাবা-মায়ের দ্বন্দ্ব, পাঁচ দিনেও হয়নি বিল্লালের শেষকৃত্য
  3. যশোরে শিক্ষকের বাড়ি থেকে স্বর্ণ-টাকা চুরি
  4. ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
  5. মহাখালীতে চারতলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট
  6. নিজ ভিটায় চিরনিদ্রায় সেনাসদস্য পিয়াস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x