Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৩:১৫, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:১৯, ১৯ আগস্ট ২০২৬
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৩:১৫, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:১৯, ১৯ আগস্ট ২০২৬
আরও খবর
ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু
‘আমাকে বাঁচাও, মেরে ফেলবে’—স্ত্রীর ফোনে স্বামীর শেষ আকুতি, আসামি গ্রেপ্তার
ভৈরবে আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে টিন, অর্থ ও খাদ্য সহায়তা দিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
পুকুরে ডুবে পাকুন্দিয়ায় ২ শিশুর মৃত্যু
জি-৭ দেশগুলো ১০ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়বে

পলিথিন বর্জ্য থেকে ডিজেল-পেট্রোল-অকটেন তৈরি

মোস্তাফিজ আমিন, ভৈরব
১৩:১৫, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:১৯, ১৯ আগস্ট ২০২৬
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৩:১৫, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:১৯, ১৯ আগস্ট ২০২৬
কিশোরগঞ্জের ভৈরবে পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে ডিজেল, পেট্রোল, অকটেন ও গ্যাস। ছবি : এনটিভি অনলাইন

কিশোরগঞ্জের ভৈরবে পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে ডিজেল, পেট্রোল, অকটেন ও গ্যাস। পরিবেশের জন্য ক্ষতিকর এই বর্জ্যকে জ্বালানিতে রূপান্তরের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন। উদ্যোক্তার আশা, বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি বিকল্প জ্বালানি উৎপাদনেও এ প্রকল্প ভূমিকা রাখবে।

ভৈরব শহরের কালিপুর এলাকায় ‘আহিল পেট্রোলিয়াম লিমিটেড’ নামের প্রতিষ্ঠানটি এ জ্বালানি উৎপাদন করছে। উদ্যোক্তা ইউসুফ আহমেদ গালিব বলেন, ২০১৮ সালের আগস্টে পরীক্ষামূলকভাবে প্রকল্পটির কাজ শুরু করেন তিনি। থাইল্যান্ডের সেপকো কোম্পানির প্রযুক্তিগত পদ্ধতি অনুসরণ করে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) দিকনির্দেশনায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

বর্তমানে কারখানায় প্রতিদিন এক টন পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক প্রক্রিয়াজাত করে প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল উৎপাদন হচ্ছে। এর মধ্যে পেট্রোল, ডিজেল ও অকটেন রয়েছে। উৎপাদিত গ্যাস বর্তমানে কারখানার জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি উপজাত হিসেবে পাওয়া কালো কার্বন সংগ্রহ করা হচ্ছে, যা থেকে প্রিন্টারের কালি তৈরির পরিকল্পনা রয়েছে।

উদ্যোক্তা বলেন, পলিথিন থেকে জ্বালানি উৎপাদনের এ পদ্ধতিকে পাইরোলাইসিস প্রসেস বলা হয়। উচ্চ তাপমাত্রায় পলিথিন ও প্লাস্টিকের অণুগুলো ভেঙে তরল গ্যাসে রূপান্তরিত হয়। পরে তাপমাত্রা কমিয়ে সেটিকে ঘনীভূত করে পেট্রোল, ডিজেল ও অকটেনে আলাদা করা হয়। অবশিষ্ট গ্যাস পরিশোধনের মাধ্যমে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।

ইউসুফ আহমেদ গালিব বলেন, ২০১৮ সালে পরীক্ষামূলক উৎপাদনে সফলতার পর বিসিএসআইআরে উৎপাদিত জ্বালানির নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়ার পর ২০১৯ সালের আগস্ট থেকে সীমিত পরিসরে উৎপাদন ও বাণিজ্যিকভাবে বাজারজাত শুরু করেন তিনি। তার দাবি, বিসিএসআইআরের পরীক্ষায় উৎপাদিত জ্বালানির মান ৯৩.৫৬ পাওয়া গেছে।

কারখানাটি দেখতে আসা স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান বাবলু ও মাহিন সিদ্দিকী বলেন, পলিথিন বর্জ্য বর্তমানে পরিবেশের জন্য বড় সমস্যা। অন্যদিকে জ্বালানির চাহিদাও বাড়ছে। তাই পলিথিন বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের এ উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এ ধরনের প্রকল্পে নতুন উদ্যোক্তাদের সরকারি সহযোগিতারও দাবি জানান তারা।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে. এম. মামুনুর রশীদ বলেন, পলিথিন বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। এই সমস্যা থেকে উত্তরণে এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তিনি প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

কিশোরগঞ্জ পলিথিন বর্জ্য ডিজেল পেট্রোল অকটেন
১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ আসামির পলায়ন, দায়িত্ব অবহেলায় ওসি ক্লোজড
২৪ আগস্ট ২০২৬
সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
১২ আগস্ট ২০২৬
কিশোরগঞ্জে রেড ক্রিসেন্টের ওয়াটার রেসকিউ সক্ষমতা জোরদার
০১ আগস্ট ২০২৬
কিশোরগঞ্জে জহুরুল ইসলামের জন্মবার্ষিকীতে শিক্ষাঙ্গনে সবুজায়ন কর্মসূচি
২৮ জুলাই ২০২৬
বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষে নিহত ২, প্রতিপক্ষের বাড়ি-ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ
২৮ জুলাই ২০২৬
বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষে নিহত ১
২২ জুলাই ২০২৬
জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া স্বেচ্ছাসেবক লীগনেতা গ্রেপ্তার
২০ জুলাই ২০২৬
পৌর নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
২০ জুলাই ২০২৬
সালাম ফেরানোর পর মসজিদেই শেষ বিদায় তারা মিয়ার
১৬ জুলাই ২০২৬
ছুরিকাঘাতে বিএনপিনেতা হত্যা, ঢাকা থেকে ভাড়া করা তিনজন গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফ্যামিলি কার্ডের অজুহাতে বিধবার টিপসই নিয়ে জালিয়াতির বিয়ে!
  2. আশুলিয়ায় গোডাউনে আগুন
  3. সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সংসদ সদস্যের, প্রশাসনকে হুঁশিয়ারি
  4. রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি রোসাটমের
  5. গাজীপুরে গুলি করে বিকাশ পরিবেশকের তিন কোটি টাকা লুট
  6. স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও উচ্চশিক্ষার পথ সহজ করবে সরকার : মাহদী আমিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x