Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
১৭:৩০, ০৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৩২, ০৯ অক্টোবর ২০২৬
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
১৭:৩০, ০৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৩২, ০৯ অক্টোবর ২০২৬
আরও খবর
বনানীতে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন ফিলিপাইন নাগরিকের মৃত্যু
‘শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতার চেষ্টা সফল হবে না’
ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪৩৩, অক্টোবরেই নিহত ১৭৪
হামের উপসর্গ নিয়ে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১৫৪৮
শ্রমিক আন্দোলনে অচল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড

ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
১৭:৩০, ০৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৩২, ০৯ অক্টোবর ২০২৬
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
১৭:৩০, ০৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৩২, ০৯ অক্টোবর ২০২৬
কিশোরগঞ্জের হোসেনপুর থানা। ফাইল ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। আজ শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের মেসার্স মায়ের দোয়া ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন—হোসেনপুর উপজেলার দক্ষিণ চরপুমদি গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬৩) এবং একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২৫)। আহতরা হলেন হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া ও লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া।

পুলিশ জানায়, প্রতিবছরের মতো এবারও ইট পোড়ানোর মৌসুমের কাজ শেষে ইটভাটার পুরোনো দেয়াল ভেঙে সংস্কার করা হচ্ছিল। দুপুরে কয়েকজন শ্রমিক ভাটার পুরোনো দেয়াল ভাঙার কাজে নিয়োজিত ছিলেন। এ সময় শ্রমিকরা ভাটার ছাদের ওপর অবস্থান করছিলেন। হঠাৎ দেয়ালটি ধসে পড়লে গোলাপ মিয়া ও উৎপল মিয়া এর নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একই ঘটনায় আহত হন আরও দুই শ্রমিক। তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহ দুটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত দুই শ্রমিককে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভুইয়া জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেওয়ায় গত বছর মায়ের দোয়া ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছিল। ইটভাটাটি বর্তমানে বন্ধ থাকার কথা হলেও কীভাবে এর কার্যক্রম আবার চালু হয়েছে, সে বিষয়ে তাদের কিছু জানা নেই।

তবে এ ব্যাপারে জানতে চেষ্টা করেও মেসার্স মায়ের দোয়া ইটভাটা কর্তৃপক্ষের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মৃত্যু শ্রমিক ইটভাটা কিশোরগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: মৃত্যু

২৯ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেত্রীর রহস্যজনক মৃত্যু
২৫ অক্টোবর ২০২৬
খ্যাতিমান চিত্রশিল্পী যোগেন চৌধুরী আর নেই
১৪ অক্টোবর ২০২৬
গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু, জামিন হয়নি সেই কিশোরের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ : বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া
  2. অটোগ্যাসের দামও বাড়ল, রাতেই কার্যকর
  3. পাঁচ কোটি টাকা মূল্যের স্বর্ণের ডিম জব্দ, রিমান্ডে ১
  4. চেম্বার আদালতে আখতারুজ্জামানের জামিন বহাল
  5. প্রধানমন্ত্রী সোলার এক্সপো উদ্বোধন করবেন আগামীকাল
  6. পোশাক শিল্প ধ্বংসে ষড়যন্ত্রের অভিযোগ জামায়াত আমিরের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x