Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
১৬:২০, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২৪, ১৮ আগস্ট ২০২৬
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
১৬:২০, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২৪, ১৮ আগস্ট ২০২৬
আরও খবর
ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা, আটক ২
জীবন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
সাবেক কর কমিশনার শ্যামলকে ৫ বছরের কারাদণ্ড
ছাত্রদলনেতা হত্যা মামলায় এমপিপুত্র ৩ দিনের রিমান্ডে
পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন

পরকীয়ার জেরে স্বামীকে ঘুমের মধ্যে হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
১৬:২০, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২৪, ১৮ আগস্ট ২০২৬
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
১৬:২০, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২৪, ১৮ আগস্ট ২০২৬
জেলা জজ আদালত সিরাজগঞ্জ। ফাইল ছবি

সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন হত্যা মামলায় নিহত নেতার স্ত্রীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নিহত যুবদল নেতা সুজনের স্ত্রী উম্মে জামিলা তিথি এবং শাহজাদপুর উপজেলার মাধলা গ্রামের মনিরুল ফকির। রায় ঘোষণার সময় আসামি মনিরুল আদালতে উপস্থিত থাকলেও সুজনের স্ত্রী তিথি বর্তমানে পলাতক রয়েছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসেকিউটর (এপিপি) শামছুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলায় মোট চারজন আসামি ছিলেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং অপরাধে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় বাকি দুই আসামিকে বেকসুর খালাস দেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০০৫ সালে সিরাজগঞ্জ পৌর এলাকার মীরপুর বিড়ালাকুঠি মহল্লার গোলাম রহমানের মেয়ে উম্মে জামিলা তিথির সঙ্গে যুবদল নেতা সেলিম রেজা সুজনের বিয়ে হয়। রাজনৈতিক মামলার আসামি হওয়ায় সুজন গ্রেপ্তার এড়াতে প্রায়ই রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না। এই সুযোগে তার স্ত্রী অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। মোবাইল ফোনে অন্য যুবকদের সঙ্গে কথা বলা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত বিরোধ চলছিল।

এরই জেরে ২০১৫ সালের ১ জুন দুপুরে সুজন পুকুরে গোসল করতে গেলে তার স্ত্রী চেতনানাশক মিশ্রিত শরবত বানিয়ে তা সুজনকে খাওয়ান। শরবত খেয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়েন সুজন। পরে সুযোগ বুঝে ঘাতকেরা ঘরে ঢুকে রাত সোয়া ৮টার দিকে ঘুমন্ত সুজনকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা মাজেদা খাতুন বাদী হয়ে সুজনের স্ত্রী ও তার স্বজনদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছিল।

হত্যা যুবদল কারাদণ্ড আদালত

সংশ্লিষ্ট সংবাদ: হত্যা

২৮ অক্টোবর ২০২৬
জীবন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
২৫ অক্টোবর ২০২৬
স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
২০ অক্টোবর ২০২৬
মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
  2. ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে
  3. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  4. ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা, আটক ২
  5. স্থানীয় নির্বাচন : ভোটার স্থানান্তরের সময় বৃদ্ধি করল ইসি
  6. ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x