Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৮:৪০, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:৪২, ১৬ আগস্ট ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৮:৪০, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:৪২, ১৬ আগস্ট ২০২৬
আরও খবর
রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪
সরকারি মৎস্য ঘেরের মাছ বিক্রির অভিযোগ ওসির বিরুদ্ধে
হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন
ভেঙে পড়েছে রাবির কৃষ্ণচূড়া গাছ
বিশেষ ব্যবস্থায় ৩৪ পরীক্ষার্থীর এইচএসসি পরীক্ষা

রাজশাহীর মাছ বিদেশে রপ্তানি হবে : ভূমিমন্ত্রী

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৮:৪০, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:৪২, ১৬ আগস্ট ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৮:৪০, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:৪২, ১৬ আগস্ট ২০২৬
রাজশাহী কালেক্টরেট পুকুরে পোনা মাছ অবমুক্ত করছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি : এনটিভি

রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এ জন্য রাজশাহী বিমানবন্দরকে আরও সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।

আজ রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। 

এর আগে মন্ত্রী রাজশাহী কালেক্টরেট পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, মৎস্য খাতে বাংলাদেশ বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ প্রথম ও দ্বিতীয় অবস্থানেও রয়েছে। আগামী দিনে এ খাত আরও এগিয়ে যাবে। মৎস্যসম্পদকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি আরও শক্তিশালী করা সম্ভব।

মন্ত্রী বলেন, আগামী দিনে কয়েকটি সেক্টরের মধ্যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে এগিয়ে যাবে। আগামী দিনে এই জায়গা জমিনের যুদ্ধ হবে না। যুদ্ধ হবে মিষ্টি পানি খাওয়ার, সুইট ওয়াটার। এই সুইট ওয়াটার বা মিষ্টি পানির বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বড় রিজার্ভার। পেট্রোলের চেয়ে এই মিষ্টি পানির দাম অনেক বেশি। আগামী দিনে আরও বেশি হবে। পৃথিবীর এখনও সাত-আটটা দেশের যুদ্ধ হয় নদীর পানি নিয়ে। তাই এই সম্পদ সংরক্ষণ ও সঠিকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী আরও বলেন, রাজশাহীর আশপাশের খাল-বিলগুলো মাছ চাষের উপযোগী করে গড়ে তোলা হবে। এসব জলাশয়ে মাছ চাষ করে স্থানীয় চাষিরা উৎপাদিত মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। এ জন্য রাজশাহীর চাষিদের দেশীয় পদ্ধতিতে মাছ চাষে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানি করা হবে।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশিদ, সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির, অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

এর আগে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়।

মাছ অবমুক্ত রপ্তানি ভূমিমন্ত্রী রাজশাহী
২৩ নভেম্বর ২০২৫
নভেম্বর এলেই ভাগ্য ফিরে আসে আব্দুল গনির
২৬ অক্টোবর ২০২৫
নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই ধরা পড়ল ২০ কেজির বাঘাইড়
২৭ জুলাই ২০২৫
বড়শিতে ১১ কেজির পাঙ্গাশ, ৯ হাজারে বিক্রি
১৬ ফেব্রুয়ারি ২০২৫
নাফ নদে ধরা পড়ল ১৯৪ কেজির ভোল মাছ
১০ নভেম্বর ২০২৪
নরওয়েতে টেকসই উপায়ে স্যামন মাছের চাষ
০৬ মার্চ ২০২৪
মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
২১ ডিসেম্বর ২০২৩
কক্সবাজারে জেলের জালে ১৭ মণ ছুরি মাছ
২৫ ফেব্রুয়ারি ২০২৩
দুটি ভোল মাছের দাম সাড়ে ১৮ লাখ টাকা!
২৭ জানুয়ারি ২০২৩
বিশ্বের ৫১টি দেশে যাচ্ছে সুনামগঞ্জের মাছ
১২ ডিসেম্বর ২০২২
সরগরম পাড়েরহাট মাছ বাজার, দিনে ৪০ লাখ টাকার কেনাবেচা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালালো বিএসএফ
  2. জানাজা শেষে সুরতহাল করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, বরখাস্ত
  3. বাড়িতে ঢুকে কুপিয়ে তরুণীর হাত বিচ্ছিন্ন, বাবা-মাকেও কোপায় যুবক
  4. বৃষ্টিতে সকাল শুরু, সারাদিন কেমন যাবে ?
  5. সায়েদাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ
  6. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x