Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১০, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ০১:১২, ২৬ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১০, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ০১:১২, ২৬ আগস্ট ২০২৬
আরও খবর
দেরিতে ছাড়ল বিমানের মদিনাগামী ফ্লাইট, এসি বন্ধে ভোগান্তিতে যাত্রীরা
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী
রাবির প্রতিটি হলের রিডিং রুমে বসছে এসি
বিদ্যুৎ সংযোগ দিতেই বিপত্তি, পুড়ল ৩০০ বাড়ির টিভি-ফ্রিজ-এসি
ঐতিহ্যবাহী মন্দিরে এসি উপহার দিলেন বিএনপি নেতা

সায়েদাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১০, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ০১:১২, ২৬ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১০, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ০১:১২, ২৬ আগস্ট ২০২৬
ছবি : বাসস

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল করতে সায়েদাবাদ বাস টার্মিনালে এসি বাস ও সাধারণ যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (২৫ আগস্ট) নগর ভবনে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সভাপতিত্বে ‘সায়েদাবাদ এসি বাস টার্মিনাল ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে সড়ক ও বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসি বাসের কাউন্টারগুলোর কারণে সৃষ্ট যানজট কমাতে সায়েদাবাদ বাস টার্মিনালের আধুনিকায়ন ও নতুন নকশা প্রণয়ন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বাস মালিক সমিতির সঙ্গে পর্যালোচনা করে এ নকশা প্রস্তুত করা হয়।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন পরিকল্পনা অনুযায়ী, সায়েদাবাদ বাস টার্মিনালে অতিরিক্ত জায়গা নির্ধারণ, এসি বাস সার্ভিসিং, যাত্রী ওঠানামা এবং টার্মিনাল ব্যবস্থাপনার জন্য আধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে।

সভায় ডিএসসিসির প্রশাসক দ্রুততম সময়ে এসব কাজ বাস্তবায়নের নির্দেশনা দেন। ডিএসসিসি’র প্রধান প্রকৌশলী জানান, প্রচলিত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ বাস্তবায়ন করতে সময় লাগবে। তাই দ্রুত কাজ সম্পন্ন করতে বাস মালিক সমিতি স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য একটি প্রস্তাবনা তৈরি করে দাখিল করবে।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, টার্মিনালের অভ্যন্তরে পুরাতন মোটর গ্যারেজের স্থানে নির্মাণাধীন ভবন সম্প্রসারণ করে সেখানে এসি বাসের কাউন্টার স্থাপনের উপযোগী করা হবে। এসি বাস কাউন্টারের প্রবেশপথ প্রশস্ত করার পাশাপাশি পার্কিং শেড ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

এছাড়া খুলনা বিভাগীয় কাউন্টার শেডের দক্ষিণ পাশে একই ধরনের আরও একটি কাউন্টার শেড নির্মাণ করা হবে। বর্ষাকালে যেসব কাউন্টার শেডে বৃষ্টির পানি প্রবেশ করে, সেসব স্থানে পানি প্রবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

টার্মিনালের অভ্যন্তরে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি যাত্রীদের বিশ্রামের জন্য পর্যাপ্ত সংখ্যক বেঞ্চ নির্মাণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

ডিএসসিসি আশা করছে, এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়িত হলে সায়েদাবাদ বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে, যানজট কমবে এবং যাত্রীদের ভোগান্তি বহুলাংশে হ্রাস পাবে।

সায়েদাবাদ আধুনিক টার্মিনাল টার্মিনাল নির্মাণ এসি

সংশ্লিষ্ট সংবাদ: সায়েদাবাদ

০৮ এপ্রিল ২০২৬
সায়েদাবাদে ২৪০টি অবৈধ বাস কাউন্টার, উচ্ছেদ শুরু ডিএসসিসির
সর্বাধিক পঠিত
  1. স্বৈরাচার ও গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী
  2. ৩ মাস পর নিখোঁজ মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী
  3. মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
  4. নিম্নচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x