Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৭:৫০, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৫৮, ০৯ আগস্ট ২০২৬
আদালত প্রতিবেদক
১৭:৫০, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৫৮, ০৯ আগস্ট ২০২৬
আরও খবর
শিশুর মৃত্যুর অভিযোগে হাসপাতালের এমডি কারাগারে
রিয়াজুল হত্যা : শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
৩০ বছর পরও ফুরায়নি সালমান শাহর মায়া, ‘স্বপ্নের নায়ক’ আজও ভক্তের হৃদয়ে
আখক্ষেতে বিদ্যুতের ফাঁদে পেতে নারীকে হত্যার অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার
বিদিশার জামিন নাকচ, থাকতে হচ্ছে কারাগারে

সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

আদালত প্রতিবেদক
১৭:৫০, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৫৮, ০৯ আগস্ট ২০২৬
আদালত প্রতিবেদক
১৭:৫০, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৫৮, ০৯ আগস্ট ২০২৬
ফাইল ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুল হক ডনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার (৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন।

ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর রমনা থানায় সালমান শাহ হত্যা মামলার তদন্তের দায়িত্বে রয়েছে সিআইডি। ওই মামলায় আজ সকালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কারাগারে পাঠানোর আবেদনে বলা হয়েছে, আশরাফুল হক ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে পুলিশ হেফাজতে এনে মামলার বিষয়ে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তিনি জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তার জামিনের ঘোর বিরোধিতা করে তাকে জেলহাজতে আটক রাখার আবেদন করেছে সিআইডি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিন পরে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেছেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

নব্বইয়ের দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে সালমান শাহর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে বরাবরই দাবি করে এসেছে জনপ্রিয় এ চিত্রনায়কের পরিবার। মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। যদিও পুলিশ বলেছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে।

সালমান শাহ মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র।

সালমান শাহ হত্যা মামলা আশরাফুল হক ডন কারাগার

সংশ্লিষ্ট সংবাদ: সালমান শাহ

০৬ সেপ্টেম্বর ২০২৬
৩০ বছর পরও ফুরায়নি সালমান শাহর মায়া, ‘স্বপ্নের নায়ক’ আজও ভক্তের হৃদয়ে
৩০ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ফের পেছাল
২৬ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা : ডনের রিমান্ড শুনানি বৃহস্পতিবার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সংসদে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তর বিল পাস
  2. আরও ১০ সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
  3. আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  4. সংঘাত-প্রতিশোধ নয়, ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়ে তুলতে চাই : রাষ্ট্রপতি
  5. পুলিশের দাবি ‘আ.লীগ নেতা’, আইনজীবীর দাবি ‘বিএনপি কর্মী’
  6. এক্সপ্রেসওয়েতে মরদেহ : সুপারভাইজার-হেলপারের স্বীকারোক্তি, বাসচালক রিমান্ডে                             

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x