Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
১৮:২০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৪, ১০ নভেম্বর ২০২৬
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
১৮:২০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৪, ১০ নভেম্বর ২০২৬
আরও খবর
কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা
সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হলো জুলাইয়ের হত্যা মামলায়
নওগাঁয় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
হত্যা ও মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন
হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানা ফের গ্রেপ্তার

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যায় ৭ আসামির যাবজ্জীবন

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
১৮:২০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৪, ১০ নভেম্বর ২০২৬
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
১৮:২০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৪, ১০ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ছবি: এনটিভি

কিশোরগঞ্জের করিমগঞ্জে জ্যোৎস্না বেগম (৩০) নামে এক গৃহবধূকে হত্যায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। মামলায় অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১-এর বিচারক মো. জহির উদ্দীন এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন–রবি (৩৭), মঞ্জিল (৬৫), শহিদ (৫৫), মাহবুব (৩৫), আমিনুল (৩০), জিয়াউদ্দিন (৫৫) ও সাহাবুদ্দিন (৬০)। খালাসপ্রাপ্তরা হলেন–আবুল কালাম, সুফিয়া আক্তার, কলি আক্তার ও নুরুন্নাহার।

মামলায় রাষ্ট্রপক্ষে নিযুক্ত সহকারী কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট রহম আলী বলেন, রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া জাটিয়াপাড়ায় চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। প্রতিবেশী কলি আক্তারের রান্নার চুলার ধোঁয়া হাবিবুর রহমানের বসতঘরে প্রবেশ করায় তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগম চুলাটি সরানোর অনুরোধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আসামিরা জ্যোৎস্না বেগমের ওপর হামলা চালান। তাকে লোহার রড, কাঠের বর্গা ও লাঠি দিয়ে মারধর করা হয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে তার আত্মীয় আয়শা আক্তারও হামলার শিকার হন। তাকেও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যান। জ্যোৎস্না বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত জ্যোৎস্নার স্বামী হাবিবুর রহমান ১১ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

হত্যা মামলা গৃহবধূ যাবজ্জীবন কিশোরগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: হত্যা মামলা

১৬ নভেম্বর ২০২৬
হত্যা ও মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন
১২ নভেম্বর ২০২৬
গৌরীপুরে ৩ জনকে হত্যা, অভিযোগ গঠনের আদেশ ২৫ নভেম্বর
১০ নভেম্বর ২০২৬
ঢাকার আদালত থেকে পালাল হত্যা মামলার আসামি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিক্ষুব্ধ বঙ্গোপসাগর, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়
  2. টানা বৃষ্টিতে বাজারে কমেছে সবজির দাম, লোকসানের মুখে ব্যবসায়ীরা
  3. খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে : সুলতান সালাউদ্দিন টুকু
  4. আইসিজের রায়ে রোহিঙ্গা ক্যাম্পে ঈদের আমেজ
  5. আজ থেকে গোপালগঞ্জ যাচ্ছে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস, কালুখালীই শেষ স্টেশন
  6. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x