ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে অঞ্চলটির আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে আজ দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয় ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত (ট্রেস) নথিভুক্ত হয়েছে।
আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যস্ত হবে ৬টা ৪৪ মিনিটে। আর আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২৬ মিনিটে।

এনটিভি অনলাইন ডেস্ক