Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪৫, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ২১:৪৬, ২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪৫, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ২১:৪৬, ২৫ জুলাই ২০২৬
আরও খবর
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে জামায়াত আমিরের অভিনন্দন
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ
কলকাতায় আগুনে বাংলাদেশিদের নিহতের ঘটনায় জামায়াতের শোক প্রকাশ
কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের পাল্টাপাল্টি মামলা
৬ মাসে সরকারের সুস্পষ্ট সাফল্য দেখা যায়নি : জামায়াত

গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪৫, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ২১:৪৬, ২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪৫, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ২১:৪৬, ২৫ জুলাই ২০২৬
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দেন। ছবি : বাসস

সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারকে গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে কোনো অজুহাত শুনব না।

আজ শনিবার (২৫ জুলাই) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এ কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা সারা দেশ ঘুরেছি। সবার দাবি একই। আর তা হলো—গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণ বলছে, আপনারা সরকারি ও বিরোধী দল হ্যাঁ ভোট দিতে বলেছেন; আমরা হ্যাঁ ভোটকে বিজয়ী করেছি। এখন সেটির বাস্তবায়ন দেখতে চাই।

বিএনপি সরকার ফ্যাসিবাদের দিকে হাঁটছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। তিনি সরকারের উদ্দেশে বলেন, হাসিনাকে তাড়িয়েছি। যদি আপনারা ফ্যাসিবাদ কায়েম করেন, তাহলে আপনাদেরও জনগণ তাড়াবে।

জনগণ পরিবর্তন ও সংস্কারের জন্য গণভোটে রায় দিয়েছে বলে উল্লেখ করে বিরোধী দলীয় নেতা জানান, ৭০ ভাগ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। গণভোটের রায়কে অপমান করতে দেবো না। এ রায় বাস্তবায়ন করলেই আমাদের আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছবে। বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না।

জামায়াত আমির বলেন, দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আজ যারা সরকারে আছেন, তারাও মজলুম ছিলেন। অথচ তারাই আজ ফ্যাসিবাদের পথ ধরে হাঁটা শুরু করেছেন। সমাজের সবক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে চাচ্ছেন। আমরা কিছুতেই এসব মানব না।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, এদেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে, গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহীদ, জুলাইযোদ্ধাসহ ১৮ কোটি মানুষের সঙ্গে বেঈমানি করব না।

ঢাকার সমাবেশে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সবাই প্রস্তুত থাকুন। ঢাকা থেকে ডাক আসবে। দাবি আদায়ে সবাইকে অংশ নিতে হবে।

স্থানীয়দের বিভিন্ন দাবি-দাওয়ার প্রসঙ্গ তুলে বিরোধী দলীয় এ নেতা বলেন, সিলেট ওসমানী বিমানবন্দরকে এখনও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়নি। সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুরও দাবি জানান তিনি। একই সঙ্গে তার দল ক্ষমতায় গেলে এসব দাবি পূরণের প্রতিশ্রুতিও দেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এবং এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সুবহানী, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আমজাদুল ইসলাম চান।

ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াত আমির

সংশ্লিষ্ট সংবাদ: ডা. শফিকুর রহমান

১৬ আগস্ট ২০২৬
ওয়েল ডান, বাংলাদেশ ক্রিকেট টিম : জামায়াত আমির
০৭ আগস্ট ২০২৬
সরকারের নিজ দায়িত্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা উচিত : জামায়াত আমির
০৭ আগস্ট ২০২৬
ফ্যাসিবাদী হায়েনারা পালালেও তাদের কালো ছায়া এখনও রয়ে গেছে : জামায়াত আমির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মজুত থাকলেও রোগীকে দেওয়া হয়নি স্যালাইন, কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
  2. সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
  3. আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির শঙ্কা, ভারি বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  5. জিপিএ-৫ পাওয়ার চেয়ে শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে : ডেপুটি স্পিকার
  6. 'প্রিন্সিপাল অ্যাওয়ার্ড' পেল সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ১০ শিক্ষার্থী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x