ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২৭১৯ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই হাজার ৭১৯টি মামলা করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আজ বুধবার (২২ জুলাই) অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩৪ টি বাস, ২ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ৩৫ টি সিএনজি ও ৩০ টি মোটরসাইকেলসহ মোট ১৮১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪৪ টি বাস, ১৪ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৯৯ টি মোটরসাইকেলসহ মোট ২০০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬৩ টি বাস, ৩ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৮৪ টি সিএনজি ও ১৩১ টি মোটরসাইকেলসহ মোট ৪৫৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮০ টি বাস, ৩৯ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ৬৮ টি মোটরসাইকেলসহ মোট ২৯৯ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭৩ টি বাস, ৫ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৫২ টি সিএনজি ও ১৫৯ টি মোটরসাইকেলসহ মোট ৩৯০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫৬ টি বাস, ১২ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৩৮ টি সিএনজি, ২২৩ টি মোটরসাইকেলসহ মোট ৩৯৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৭৯ টি বাস, ২০ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৪৬ টি সিএনজি ও ৯২ টি মোটরসাইকেলসহ মোট ৪৪৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৯৫ টি বাস, ৫ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৪৩ টি সিএনজি ও ৭৯ টি মোটরসাইকেলসহ মোট ৩৪৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৮৭ টি গাড়ি ডাম্পিং ও ৩২৮ টি গাড়ি রেকার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয় বলে জানায় ডিএমপি।

নিজস্ব প্রতিবেদক