ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার
বন্ধ্যাত্ব চিকিৎসায় কোএনজাইম কিউ১০ (Coenzyme Q10)-এর সম্ভাবনা, বৈজ্ঞানিক ভিত্তি এবং আধুনিক ব্যবস্থাপনায় ভূমিকা নিয়ে দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বৈজ্ঞানিক সেমিনার। দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের আয়োজনে আজ মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে ‘বন্ধ্যাত্ব ব্যবস্থাপনায় কোএনজাইম কিউ১০-এর ভূমিকা’ শীর্ষক এ সেমিনারে বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত হাসপাতালের প্রায় ২০০ অধ্যাপক ও চিকিৎসক অংশ নেন।
দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী হারুন অর রশীদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক ডিন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) সাবেক মহাপরিচালক ও ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান। এতে স্বাগত বক্তব্য দেন দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের বিপণন পরিচালক অধ্যাপক ডা. শাহ্ মো. বুলবুল ইসলাম।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক প্রফেসর ডা. জেসমিন বানু।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. ফ্লোরিডা রহমান।
প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামত দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রওশন আরা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা দীবা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নূর সাঈদা।
সেমিনারে ঢাকার বিভিন্ন শীর্ষস্থানীয় মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত হাসপাতালের প্রায় ২০০ জন অধ্যাপক ও চিকিৎসক অংশগ্রহণ করেন।
নতুন পণ্য কোএনজাইম কিউ১০ ‘এনজিকিউ (ENZY Q)’-এর মোড়ক উন্মোচন করেন এবং বন্ধ্যাত্ব ব্যবস্থাপনা ও উন্নয়নে পণ্যটির কার্যকারিতা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের নির্বাহী পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা, এজিএম ও মার্কেটিং বিভাগের প্রধান, সেলস বিভাগের গ্রুপ হেড এবং উভয় বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিষ্ঠানটির জিএম অ্যান্ড হেড অব সেলস মো. ইলিয়াছ।

খান ইফতেখার, ঢাকা মেডিকেল প্রতিনিধি