Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
তরিকুল ইসলাম, খুলনা (কয়রা-সুন্দরবন-উপকূল)
২০:০০, ২০ জুলাই ২০২৬
আপডেট: ২০:০১, ২০ জুলাই ২০২৬
তরিকুল ইসলাম, খুলনা (কয়রা-সুন্দরবন-উপকূল)
২০:০০, ২০ জুলাই ২০২৬
আপডেট: ২০:০১, ২০ জুলাই ২০২৬
আরও খবর
ভেঙে গেছে কাঠের সেতু, ডিঙি নৌকাই ভরসা ১০ গ্রামের মানুষের
সুন্দরবনে নদীতে পড়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার
সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর : পরিবেশমন্ত্রী
বিশ্ব বাঘ দিবস আজ : সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা
‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে দস্যুদের নৌকা থেকে নদীতে ঝাঁপ, ৪ দিন পর ফিরল কিশোর

তরিকুল ইসলাম, খুলনা (কয়রা-সুন্দরবন-উপকূল)
২০:০০, ২০ জুলাই ২০২৬
আপডেট: ২০:০১, ২০ জুলাই ২০২৬
তরিকুল ইসলাম, খুলনা (কয়রা-সুন্দরবন-উপকূল)
২০:০০, ২০ জুলাই ২০২৬
আপডেট: ২০:০১, ২০ জুলাই ২০২৬
সুন্দরবনে দস্যুদের নির্যাতন থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে চার দিন পর ফিরেছে কিশোর মেহেদী হাসান। ছবি : এনটিভি

বনদস্যুদের নির্যাতন থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে জীবন বাঁচানোর মরিয়া চেষ্টা করে চার দিন পর মায়ের বুকে ফিরেছে ১৬ বছরের কিশোর মেহেদী হাসান। কিন্তু তার শরীরজুড়ে এখনও নির্যাতনের ক্ষত, চোখেমুখে ভয়াবহ দুঃসহ স্মৃতির ছাপ।

জীবিকার তাগিদে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সুন্দরবনের গহিন অরণ্যের একটি খালে কাঁকড়া ধরতে যায় কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা গ্রামের ভ্যানচালক মো. আব্দুল্লাহ সরদারের ছেলে মেহেদী হাসান। বন এলাকায় প্রবেশের কিছুক্ষণ পরই কুখ্যাত আফজাল বাহিনীর সদস্যরা তাকে অপহরণ করে।

অপহরণের পর দস্যুরা মেহেদীর পরিবারের কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অসহায় বাবা ধারদেনা করে ২৫ হাজার টাকা জোগাড় করে দস্যুদের হাতে পৌঁছে দিলেও পুরো টাকা না পাওয়ায় তারা তাকে মুক্তি দেয়নি। বরং চলে অমানবিক নির্যাতন।

পরের দিন শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে প্রবল বৃষ্টির সুযোগে জীবন বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে দস্যুদের নৌকা থেকে নদীতে ঝাঁপ দেয় মেহেদী। এরপর নদীর স্রোত, বন আর অজানা আতঙ্কের মধ্যেই কেটে যায় বিভীষিকাময় কয়েকটি দিন। এ সময় পরিবারের কেউ জানত না—সে বেঁচে আছে, নাকি সুন্দরবনের অন্ধকারেই হারিয়ে গেছে।

মেহেদীর সন্ধানে গত রোববার শত শত গ্রামবাসী সুন্দরবনের বিভিন্ন এলাকায় দিনভর খোঁজাখুঁজি করে। কিন্তু কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে ফিরে আসে তারা। স্বজনদের কান্না আর উৎকণ্ঠায় ভারি হয়ে ওঠে পুরো গ্রাম।

অবশেষে রোববার (১৯ জুলাই) বেদকাশী এলাকার একটি নৌকার মাঝি সুন্দরবন থেকে মেহেদীকে উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা ছুটে গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে। দীর্ঘ অনাহার, বনদস্যুদের নির্যাতন এবং চার দিন বনে-নদীতে কাটানোর কারণে সে অসুস্থ হয়ে পড়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি আনা হয়েছে তাকে।

স্থানীয়রা জানায়, আফজাল একসময় কুখ্যাত ‘দোলাভাই বাহিনী’র দ্বিতীয় শীর্ষ নেতা ছিল। গত ২৭ জুন কোস্ট গার্ডের অভিযানের পর দলটি ছত্রভঙ্গ হলে আফজালের নেতৃত্বে নতুন করে একটি বনদস্যুচক্র গড়ে ওঠে। এরপর থেকেই সুন্দরবনে জেলে ও বাওয়ালিদের অপহরণ, নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের ঘটনা বেড়েছে, যা উপকূলীয় জনপদে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

মেহেদীর চাচা আব্দুল বারী সরদার বলেন, মেহেদীসহ সমবয়সী পাঁচজন মিলে সুন্দরবনের গহিন অরণ্যের একটি খালে কাঁকড়া ধরতে গিয়েছিল। সেখান থেকে বনদস্যুরা তাকে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। কষ্ট করে ২৫ হাজার টাকা জোগাড় করে দিলে অন্য চার জনকে ছেড়ে দেয়। আর তাকে আটকে রেখে আরও টাকা দাবি করে। একপর্যায়ে সে নদীতে ঝাঁপ দেয়। আমরা ভেবেছিলাম ওকে আর কোনো দিন ফিরে পাব না। গ্রামের মানুষকে নিয়ে বনেও খুঁজতে গিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে তাকে জীবিত ফিরে পেয়েছি।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, কাঁকড়া ধরার বিষয়টি জানা ছিল না। ছেলেটি নিখোঁজ হওয়ার পরে তার স্বজনদের মাধ্যমে জানি। পরে উদ্ধারের  জন্য তার স্বজনদের বনে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

সুন্দরবন বনদস্যু নৌকা নদীতে ঝাঁপ

সংশ্লিষ্ট সংবাদ: সুন্দরবন

২৯ জুলাই ২০২৬
সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর : পরিবেশমন্ত্রী
৩১ মে ২০২৬
জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা
২২ মে ২০২৬
সুন্দরবনে ৩৯ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি রুমিন ফারহানা
  2. বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় স্কুলছাত্রী উদ্ধার
  3. রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
  4. বিয়ের কথা বলে ডেকে হত্যার পর পোড়ানো হয় মরদেহ, গ্রেপ্তার ২
  5. ১০ টাকায় সিম কিনে প্রতারণার ফাঁদে গৃহবধূ
  6. ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে আজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x