Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
১৩:৪৫, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১৩:৪৯, ১৫ জুলাই ২০২৬
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
১৩:৪৫, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১৩:৪৯, ১৫ জুলাই ২০২৬
আরও খবর
গাইবান্ধায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের
দুর্ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র তারই ছেলে
ফিরে দেখা ২৪ জুলাই ২০২৪: সারা দেশে গ্রেপ্তার ১৪০০, চিরুনি অভিযান অব্যাহত
মন্ত্রণালয়ের চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ আসামি রিমান্ডে
বিয়ের প্রলোভনে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

তিন মাসের শিশুর পা মোচড়, সামনে এলো নেপথ্যের কারণ

বিশ্বজিৎ সাহা, নরসিংদী
১৩:৪৫, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১৩:৪৯, ১৫ জুলাই ২০২৬
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
১৩:৪৫, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১৩:৪৯, ১৫ জুলাই ২০২৬
নরসিংদীর পাইকারদিতে পারিবারিক বিরোধের জেরে শিশুর পায়ে মোচড় দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবি : ভিডিওর স্ক্রিনশট

নরসিংদীর মাধবদীতে পারিবারিক বিরোধের জেরে তিন মাস বয়সী এক শিশুকে পা মোচড়ে দেওয়ার ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার লিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় এই মামলাটি দায়ের করেন। আজ বুধবার (১৫ জুলাই) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

আরও পড়ুন : ছাত্রদলনেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মামলার আসামিরা হলেন– শিশুটির চাচি লতা বেগম, লতা বেগমের স্বামী কাউসার মিয়া ও তার বাবা আলমাস মিয়া। এ ঘটনায় পুলিশ কাউসার ও আলমাসকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত চাচি লতা বেগম পলাতক রয়েছেন। তবে এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

আরও পড়ুন : শিশুর পা মোচড় দেওয়ার ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

অনুসন্ধানে জানা যায়, নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকারদি এলাকার জহিরুল মিয়া ও সামিয়া আক্তার দম্পতির তিন মাস বয়সী সন্তান রিজিক জন্মের পর থেকেই নানা জটিলতার কারণে হাসপাতালে ভর্তি ছিল। এই সুবাদে বাড়ির যাবতীয় কাজ সামিয়ার জা লতা বেগমকে একা করতে হতো। এই নিয়ে দুই জায়ের মধ্যে পারিবারিক মনমালিন্য সৃষ্টি হয়। এরই জের ধরে গত ১১ জুন লতা বেগম শিশুটির পা মোচড়ে দেওয়ার চেষ্টা করেন। এই দৃশ্যটি সামিয়া আক্তার নিজের মোবাইলে ধারণ করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র সমালোচনার ঝড় ওঠে। খবর পেয়ে মঙ্গলবার মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির খোঁজখবর নেয়।

আরও পড়ুন : খসে পড়ছে ছাদের পলেস্তারা, মৃত্যুঝুঁকিতে বিদ্যালয়ের ১০৭ শিশু

তবে পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটির বাবা জহিরুল মিয়া ও মা সামিয়া আক্তার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি এডিট করা। তাদের সন্তানের পা ভাঙেনি এবং তার পায়ে কোনো ব্যান্ডেজ বা প্লাস্টারও নেই। পারিবারিক মনমালিন্যের জেরে জা বাচ্চার পায়ে মোচড় দিয়েছিল সত্য, তবে পরবর্তীতে লতা বেগমের বাবা তাদের বাসায় এসে তাকে বকাঝকা করায় বিষয়টি পারিবারিকভাবেই মীমাংসা হয়ে গিয়েছিল।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার সত্যতা ও ভয়াবহতা বিবেচনা করে মঙ্গলবার রাত ১২টার পর সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক মূল অভিযুক্ত চাচিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নরসিংদী শিশু পা মোচড় গ্রেপ্তার

সংশ্লিষ্ট সংবাদ: নরসিংদী

২৩ জুলাই ২০২৬
অবৈধ গ্যাস সংযোগ : ৭ মামলায় দেড় লাখ টাকার বেশি জরিমানা
২৩ জুলাই ২০২৬
দীর্ঘ ১৭ বছর দেশে জনগণের সরকার ছিল না : খায়রুল কবির
১৬ জুলাই ২০২৬
পানিতে ডুবে ৪ শিশু শিক্ষার্থীর মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেত্রকোনায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত
  2. আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা
  3. বরিশালে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত
  4. বাউফলে জেলা কৃষক দলের বৃক্ষরোপণ
  5. ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
  6. মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা উদ্ধার ও সফলভাবে নিষ্ক্রিয়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x