Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
২১:৩৫, ২২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৫, ২২ সেপ্টেম্বর ২০২৬
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
২১:৩৫, ২২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৫, ২২ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
অপ্রতিম হত্যা : গ্রেপ্তার আসামিদের মধ্যে নেই অনুশোচনার ছাপ
মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার, ৫ জন কারাগারে
যাত্রাবাড়ীতে ককটেল বিষ্ফোরণ, আ.লীগ নেতাসহ রিমান্ডে ৪
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যায় গ্রেপ্তার ১
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, মামলা ৪৭

খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় আরও ২ জন গ্রেপ্তার

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
২১:৩৫, ২২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৫, ২২ সেপ্টেম্বর ২০২৬
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
২১:৩৫, ২২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৫, ২২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্নের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হাসনাত হাবিব রিফাত, তারেক হাসান ওরফে রুবেল ও প্রতাপ সরকার। ছবি : এনটিভি

খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলায় সন্দেহভাজন আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে এই হত্যা মামলা মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুলনা, বরিশাল ও পিরোজপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডিবির ডিসি মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া এক ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার করা তিনজন হলেন যশোরের অভয়নগর থানার ধূলগ্রাম সিদ্ধিপাশা এলাকার প্রতাপ সরকার (২৮), হরিণটানা থানার খানজাহান নগর এলাকার তারেক হাসান ওরফে রুবেল (৩৫) এবং সিরাজগঞ্জ সদর থানার গুণেরগাতী গ্রামের মো. হাসনাত হাবিব রিফাত (৩০)।

ক্ষুদেবার্তায় আরও জানানো হয়, মঙ্গলবার বিকেলে বরিশালের উজিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতাপ সরকারকে গ্রেপ্তার করে কেএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। বেলা পৌনে ২টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয় হল রোডের খাজা হল গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তারেক হাসান ওরফে রুবেলকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ স্পেশাল কোম্পানি। তাকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হরিণটানা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে সোমবার দিনগত ভোররাতে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার কুড়িয়ানা-আদাবাড়ি এলাকা থেকে মামলার অন্যতম অভিযুক্ত মো. হাসনাত হাবিব রিফাতকে গ্রেপ্তার করে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল। রাত আড়াইটার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। রিফাত আজমুল হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায় এসআরবি।

এদিকে আজ রাতে মামলাটির তদন্ত কর্মকর্তা উপরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, সন্ধ্যার পর হাসনাত হাবিব রিফাত মরধরে নিজের অংশগ্রহণের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। খুলনা মহানগর হাকিম-৪ আদালতের বিচারক ইব্রাহিম খলিল তার জবানবন্দি নেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। 

অন্য দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কেএমপি ডিসি (দক্ষিণ) রেজাউর রহমান।

গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের বিপরীতে মসজিদ গলির একটি ভবন থেকে পড়ে আজমুল হোসেনের মৃত্যুর ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, রাতে মেসে মিল না দিয়ে ভাত খাওয়ার অপরাধে পেটানো হয় আজমুলকে। একই সঙ্গে তার চুল কেটে দেওয়া হয়। এ সময় তার বাবার কাছে ফোনে এক লাখ টাকা দাবি করা হয়। মারধরের পর ভবনের চতুর্থ তলা থেকে ফেলে দেওয়া হয়েছে-এমন অভিযোগ উঠে। এ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ অজ্ঞাত পরিচয় ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের ১৭ ও ১৯ ব্যাচের রবিন ও মবিন, গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের সাগর এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২৬ ব্যাচের শিক্ষার্থী ওবায়দুলও রয়েছেন।

গ্রেপ্তার শিক্ষার্থী হত্যা

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার

২২ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা : গ্রেপ্তার আসামিদের মধ্যে নেই অনুশোচনার ছাপ
২২ সেপ্টেম্বর ২০২৬
মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার, ৫ জন কারাগারে
২২ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যায় গ্রেপ্তার ১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাসভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১৭ পয়সা
  2. তেলের দাম বাড়ানোর সরকারের যুক্তিগুলো কী ঠিক?
  3. সরকারি জমির এক শতাংশও ছাড় নয় : ভূমি প্রতিমন্ত্রী
  4. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 
  5. তরুণ প্রজন্ম ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান ড. ইউনূসের
  6. যুদ্ধ, এআই চ্যালেঞ্জ ও সংকট নিয়ে শুরু জাতিসংঘ অধিবেশন, অনন্য উচ্চতায় বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x