পালানোর সময় ইমিগ্রেশনে স্বেচ্ছাসেবক লীগনেতা গ্রেপ্তার
যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শাহরিয়ার করিম (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।
গ্রেপ্তার শাহরিয়ার করিম ঝিনাইদহের উকিলপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। এর আগে গতকাল বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন : জুলাই বিরোধী আখ্যা দিয়ে স্বাস্থ্য পরিচালককে বের করে কক্ষে তালা
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক লীগনেতা শাহরিয়ার করিম ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে তার পাসপোর্ট ডেস্কে জমা দেন। এ সময় তার নাম স্টপলিস্টে (ভ্রমণ নিষেধাজ্ঞা) রয়েছে বলে শনাক্ত করেন কর্মকর্তারা। পরে তাৎক্ষণিকভাবে তাকে ইমিগ্রেশন পুলিশের হেফাজতে নেওয়া হয়।
আরও পড়ুন : টানা বৃষ্টিতে বসতঘরে জলাবদ্ধতা, ঘুমের ঘোরে খাট থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে ঝিনাইদহ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে। এই মামলার কারণেই তার নাম ইমিগ্রেশন স্টপলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন : পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, গ্রেপ্তার শাহরিয়ার করিমের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা থাকায় আইনি প্রক্রিয়া শেষে তাকে ঝিনাইদহ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

মহসিন মিলন, বেনাপোল