সাবেক অতিরিক্ত আইজিপি ইকবালসহ তিনজন আরও ১ মামলায় গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থানার ইমন গাজী হত্যা মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার, সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ ও যাত্রাবাড়ী থানা নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মনিরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমাদুল করিম তিনজনকে হাজির করে গ্রেপ্তার দেখানোর জন্য পৃথক আবেদন করেন।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ২০ জুন সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে আইজিপি ইকবাল বাহারকে আটক করা হয়। অপরদিকে, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর সকালে সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদকে গ্রেপ্তার করা হয় এবং ২০২৫ সালের ২১ এপ্রিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার করা হয়।

আদালত প্রতিবেদক