Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আকতার ফারুক শাহিন, বরিশাল
১১:৪০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১১:৪৭, ০৭ জুলাই ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১১:৪০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১১:৪৭, ০৭ জুলাই ২০২৬
আরও খবর
দুর্গাপুর থানার ওসির শ্রেষ্ঠত্বের হ্যাটট্রিক
পুরুষ হওয়ার ইচ্ছায় অস্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু
প্রায় ৭ কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে!
সরকার ১ কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় : প্রতিমন্ত্রী নুর 
চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত ববির টিএসসির কর্মকর্তা গ্রেপ্তার

গিনেস বুকে নিপার হ্যাটট্রিক

আকতার ফারুক শাহিন, বরিশাল
১১:৪০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১১:৪৭, ০৭ জুলাই ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১১:৪০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১১:৪৭, ০৭ জুলাই ২০২৬
বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা। ছবি : এনটিভি

আবারও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্লেক বা তুষারকণা বানিয়ে তৃতীয়বারের মতো গিনেসে উঠল তার নাম। এর মাধ্যমে বাংলাদেশের প্রথম নারী হিসেবে তিনবার গিনেস বিশ্বরেকর্ডের খাতায় নাম লেখানোর অনন্য গৌরব অর্জন করলেন তিনি। নুসরাত জাহান নিপা বরিশাল নগরীর কলেজ রোডের বাসিন্দা।

সবশেষ রেকর্ডটির বিষয়ে নিপা বলেন, কাগজের স্নো-ফ্লেক তৈরির পূর্ববর্তী রেকর্ডটি ২৩ দশমিক ১৬ সেকেন্ড সময় নিয়ে চীনের এক নাগরিকের দখলে ছিল। নিপা মাত্র ২১ দশমিক ৮৪ সেকেন্ডে কাগজ বিভিন্নভাবে কেটে ও ভাঁজ করে তুষারকণার অবয়ব তৈরি করে সেই রেকর্ডটি নিজের করে নেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি এই কীর্তি গড়লেও সম্প্রতি এর আনুষ্ঠানিক সার্টিফিকেট হাতে পেয়েছেন। 

এর আগে ২০২১ সালে করোনা মহামারির সময়ে ঘরে বসে এক হাতে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করেছিলেন নিপা। সেবার ইতালির সিলভিও সাব্বার গড়া রেকর্ড ভেঙে প্রথমবার গিনেস বুকে নাম লেখান তিনি। এরপর ২০২৪ সালে চপস্টিক দিয়ে এক মিনিটে ২৭টি ভাতের দানা মুখে তুলে নিজের দ্বিতীয় বিশ্বরেকর্ডটি গড়েছিলেন।

ব্যক্তিজীবনে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর সম্পন্ন করা নিপা বর্তমানে একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন। নিজের এই অনন্য সাফল্যে উচ্ছ্বসিত নিপা বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করা সম্ভব। আমার খেলাধুলার শখ থাকলেও বরিশালে মেয়েদের জন্য তেমন সুযোগ-সুবিধা নেই। তাই ঘরে বসেই দেশ ও আমার প্রিয় শহর বরিশালকে বিশ্বের বুকে তুলে ধরতে এই প্রচেষ্টা চালিয়েছি। ভবিষ্যতেও আমার এই বিশ্বরেকর্ড গড়ার চেষ্টা অব্যাহত থাকবে।

বরিশাল গিনেস বুক হ্যাটট্রিক নুসরাত জাহান নিপা

সংশ্লিষ্ট সংবাদ: বরিশাল

০১ সেপ্টেম্বর ২০২৬
প্রায় ৭ কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে!
২৭ আগস্ট ২০২৬
চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত ববির টিএসসির কর্মকর্তা গ্রেপ্তার
২৬ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় বরিশালে হামে দুই শিশুর মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম
  2. অনেক হয়েছে, এখন দেশের মানুষের চাওয়া সমঝোতার রাজনীতি : রাষ্ট্রপতি
  3. সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর
  4. মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: চিফ প্রসিকিউটর
  5. এসআই আলতাব হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা : র‍্যাব
  6. ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x