Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৮:৫৫, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ১৮:৫৮, ০৫ জুলাই ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৮:৫৫, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ১৮:৫৮, ০৫ জুলাই ২০২৬
আরও খবর
দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-ছাত্র গ্রেপ্তার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৬, মামলা ৪৭
আন্দোলনের মুখে নওগাঁয় এনজিওর নির্বাহী পরিচালক গ্রেপ্তার
ঝালকাঠিতে সন্তানসহ নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার
বরিশালে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

ব্যবসায়িক অংশীদারকে বল প্রয়োগ করে চেকে স্বাক্ষর, গ্রেপ্তার ১

আকতার ফারুক শাহিন, বরিশাল
১৮:৫৫, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ১৮:৫৮, ০৫ জুলাই ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৮:৫৫, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ১৮:৫৮, ০৫ জুলাই ২০২৬
বরিশালে আবাসন ব্যবসায়ীকে বল প্রয়োগ করে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ (ইনসেটে লিটু)। ছবি : এনটিভি

বরিশালে আবাসন ব্যবসায়ীর ওপর বল প্রয়োগ করে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৫ জুলাই) দুপুরে নগরীর সদর রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

গত ২৭ জুন সন্ধ্যায় আগে নগরীর সদর রোডে অগ্রণী হাউজিং (আবাসন) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের ওপর বল প্রয়োগ করে দুটি চেকে ও ছয় পাতার দলিলে স্বাক্ষর নেন লিটু। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আজিজ আদালতে একটি মামলা করেছেন।

ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, ঘটনার সূত্রপাত গত ২৭ জুন সন্ধ্যায়। ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে নগরীর সদর রোডে অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের কার্যালয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের ওপর হামলা করা হয়। শনিবার রাতে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশজুড়ে আলোচনায় আসে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চারজন ব্যক্তি আব্দুল আজিজের কক্ষে প্রবেশ করেন। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান লিটু তাকে মারধর করেন এবং একপর্যায়ে শারীরিকভাবে নির্যাতন করে দুটি চেক, একটি সাদা চেক ও সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেন। এ সময় কক্ষে ঘটে যাওয়া ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করা হয়।

ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদার দাবি করেন, লিটু একসময় তাদের আবাসন ব্যবসার অংশীদার ছিলেন। পরবর্তী সময়ে বিনিয়োগের বিপরীতে জমি হস্তান্তরের মাধ্যমে সব হিসাব চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয় এবং এ সংক্রান্ত অঙ্গীকারনামাও দেওয়া হয়। এরপরও লিটু এক কোটি টাকা দাবি করে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।

আজিজের অভিযোগ, ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিটুসহ কয়েকজন তার কার্যালয়ে ঢুকে মারধর করে ৭০ লাখ টাকার একটি চেক, একটি সাদা চেক এবং দুটি সাদা স্ট্যাম্প দলিলে জোর করে স্বাক্ষর নেন। পরে তিনি ব্যাংকে অভিযোগ করায় ওই চেক থেকে কোনো অর্থ উত্তোলন করা সম্ভব হয়নি।

আব্দুল আজিজ জানান, এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ তিনিই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বলেও জানান।

তবে গ্রেপ্তারের আগে অভিযোগ অস্বীকার করে মোস্তাফিজুর রহমান লিটু বলেছিলেন, ঘটনার সময় উপস্থিত সবাই প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন। তার অভিযোগ, আব্দুল আজিজ প্রতিষ্ঠানের পরিচালকদের অর্থ আত্মসাৎ করেছেন। সেই টাকা আদায়ের জন‍্যই তিনি এই কাজ করেছেন।

বরিশাল ব্যবসায়ী ব্ল্যাঙ্ক চেক স্বাক্ষর গ্রেপ্তার
০৭ জুলাই ২০২৬
গিনেস বুকে নিপার হ্যাটট্রিক
৩০ জুন ২০২৬
আটকের পর এআই দিয়ে ছবির জার্সি বদল, বরিশালে পুলিশের কাণ্ড নিয়ে তোলপাড়
২৮ জুন ২০২৬
বরিশালে ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে সড়ক অবরোধ
২৮ জুন ২০২৬
পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ
২৬ জুন ২০২৬
বরিশালে ৬ কিমি দীর্ঘ মানববন্ধন, মহাসড়ক অবরোধ
২১ জুন ২০২৬
নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে
১৮ জুন ২০২৬
বরিশালে এক গাছেই ফলছে ১০ জাতের আম
১৭ জুন ২০২৬
অটোরিকশাচালক খুন, আসামির বাড়িতে আগুন
১২ জুন ২০২৬
আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি শোভাযাত্রা
১২ জুন ২০২৬
বরিশালে বকেয়া বেতনের দাবিতে অলিম্পিক সিমেন্টে শ্রমিক বিক্ষোভ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকাতে ঝুম বৃষ্টি, থাকবে কতক্ষণ?
  2. সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
  3. শিক্ষায় বিনিয়োগ হচ্ছে দেশের ভবিষ্যতের বিনিয়োগ : ভূমিমন্ত্রী
  4. ভারি বৃষ্টি কতদিন থাকবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. নিজের অধিকার আদায়ে জনগণকেই এগিয়ে আসতে হবে : ড. মঈন খান
  6. ২০০ ফুট উঁচু থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x