Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মিজানুর রহমান, ঝিনাইদহ
১৪:২৫, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ১৫:০৮, ০৪ জুলাই ২০২৬
মিজানুর রহমান, ঝিনাইদহ
১৪:২৫, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ১৫:০৮, ০৪ জুলাই ২০২৬
আরও খবর
ব্রাজিল-নরওয়ে ম্যাচে কারা জিতবে, জানাল ভাইরাল বিড়াল
শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
অশ্রুসিক্ত চোখে ইমাম খামেনিকে লাখো মানুষের শেষ শ্রদ্ধা
সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ, পরিপত্র জারি
পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

ঝিনাইদহে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃদ্ধাশ্রমে ব্যতিক্রমী আয়োজন

মিজানুর রহমান, ঝিনাইদহ
১৪:২৫, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ১৫:০৮, ০৪ জুলাই ২০২৬
মিজানুর রহমান, ঝিনাইদহ
১৪:২৫, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ১৫:০৮, ০৪ জুলাই ২০২৬

বয়সের ভারে ন্যুব্জ শরীর, চলাফেরার শক্তিও হারিয়ে ফেলেছেন অনেকে। কারও স্বামী নেই, কেউবা সন্তানহারা। কেউ আবার সন্তান থাকা সত্বেও এক মুঠো ভাতের জন্য জীবনের শেষ প্রান্তে এসে ঠাঁই নিয়েছেন বৃদ্ধাশ্রমে।

একসময় স্বামী-সন্তান, নাতি-নাতনির কোলাহলে মুখর ছিল তাদের সংসার। অথচ আজ আপনজনের অবহেলায় দিন কাটছে বৃদ্ধাশ্রমে। এমন অসহায় বৃদ্ধ মায়েদের মুখে হাসি ফোটাতে এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী আয়োজন।

গতকাল শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের বিধবা ইসমাত আরার প্রতিষ্ঠিত বৃদ্ধাশ্রমে এ অনুষ্ঠানের আয়োজন করে এনটিভি পরিবার।

অনুষ্ঠানের সূচনা হয় বৃদ্ধাশ্রমের প্রধান ফটকে বকুল ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মধ্য দিয়ে। অতিথিরা বৃক্ষরোপণ শেষে আশ্রমে থাকা বৃদ্ধ মায়েদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে সময় কাটান। উপস্থিত শিশুদের হাতে তুলে দেন খেলার সামগ্রী।

গ্রামীণ পরিবেশে আয়োজিত আলোচনা সভার শুরুতেই এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, এনটিভির চেয়ারম্যানের পক্ষ থেকে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এনটিভি সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে সেই ধারা অব্যাহত থাকবে।

বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ইসমাত আরা জীবনে গল্প তুলে ধরে আবেগঘন বক্তব্যে বলেন, আমি চেষ্টা করেছি যেন না খেয়ে কোনো মা রাস্তায় যেন না থাকে। তিনি আরও বলেন, যতটুকু সামর্থ্য আছে, ডাল-ভাত হলেও তাদের খাওয়ার ব্যবস্থা করেছি। আজ এনটিভি এই মায়েদের পাশে দাঁড়িয়েছে, তাদের সম্মান দিয়েছে, এজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

আশ্রমের বাসিন্দা আশি ঊর্ধ্ব নিমনী খাতুন বলেন, আমার তিন ছেলে আছে। তারা নিজেরাই কষ্টে চলে, তাই আমাকে এখানে রেখে গেছে। এনটিভি আজ আমাদের পাশে দাঁড়িয়েছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, পুলিশ সুপার মিয়া মো. আশিস বিন হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুর রউফ, হরিণাকন্ডু উপজেলা নিবাহী অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়জাদী মাহবুবা মুঞ্জুর মৌনা, সদর উপজেলা নিবার্হী অফিসার তারেক হাসান,  জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, হরিণাকুন্ডু থানার ওসি অসিত কুমার রায়, চ্যানেল ওয়ানের অব্দুল্লাহ আল মামুন, এটিএন নিউজের ইমন হাসান, বাংলা টিভির গিয়াস উদ্দিন সেতু, সুনালী নিউজের খুলনা বিভাগীয় ব্যুরো চিফ খান অনু, নির্বাণের মোঃ দাউদ ইব্রহীম রুমন ও নাবীল রাফসান প্লাবন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ বলেন, জাতির দর্পণ হিসেবে এনটিভি মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি তার সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে প্রত্যাশা করি।

পুলিশ সুপার মিয়া মো. আশিস বিন হাসান বলেন, জন্মদিন উদযাপনে এনটিভির এই ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। গ্রামবাংলার তৃণমূল মানুষের পাশে দাঁড়ানোর যে দৃষ্টান্ত এনটিভি স্থাপন করেছে, তা অন্যদেরও অনুপ্রাণিত করবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, জন্মদিন উপলক্ষে বৃদ্ধ মায়েদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা নিঃসন্দেহে একটি মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ। এমন আয়োজন সবাই করে না। এনটিভির এই উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

এসময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে অতিথিরা বৃদ্ধ মায়েদের সঙ্গে জন্মদিনের কেক কাটেন। পরে তাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অতিথিরাও বৃদ্ধ মায়েদের সঙ্গে একই টেবিলে বসে খাবার গ্রহণ করেন।

সবশেষে স্থানীয় গ্রামবাসীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং বৃদ্ধ মায়েদের হাতে উপহার তুলে দেওয়া হয়। মানবিকতা, ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়া এই ব্যতিক্রমী আয়োজনে অসহায় মায়েদের নিয়ে গ্রাম্য শিল্পি রফজেল হোসেনের ছন্দময় গানে এনটিভির ২৪ বছরে পদার্পণ উদযাপনকে আরও অর্থবহ করে তোলে।

এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী ঝিনাইদহ ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী

০৫ জুলাই ২০২৬
শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০৫ জুলাই ২০২৬
বৃক্ষরোপণের মধ্য দিয়ে গাজীপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০৫ জুলাই ২০২৬
বেনাপোলে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
  2. ভেজালবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড, লাখ টাকা জরিমানা
  3. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. উগ্রবাদী সংগঠনের ৬ সদস্য রিমান্ডে
  5. সালমান শাহর মরদেহ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ
  6. অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x