Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:২০, ০২ জুলাই ২০২৬
আপডেট: ০৩:২১, ০২ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:২০, ০২ জুলাই ২০২৬
আপডেট: ০৩:২১, ০২ জুলাই ২০২৬
আরও খবর
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
৪৯ বছরে পা রাখল বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনও দলের পথনির্দেশক
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:২০, ০২ জুলাই ২০২৬
আপডেট: ০৩:২১, ০২ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:২০, ০২ জুলাই ২০২৬
আপডেট: ০৩:২১, ০২ জুলাই ২০২৬
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বুধবার এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্কে যে ধারণা রয়েছে, সেই ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে।

বুধবার (১ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই এসোসিয়েশনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রিজভী।

এ সময় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্কে যে ধারণা রয়েছে, সেই ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। আর এই সুপ্রতিষ্ঠিত করার দায়িত্ব বিশেষ করে তরুণ আইনজীবীদের। আমরা দেখেছি, শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আদালতের রায় আসত। সেই পরিস্থিতি অব্যাহত রাখা যাবে না। ন্যায়বিচারকে ন্যায়বিচার হিসেবেই নিশ্চিত করতে হবে।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের বরেণ্য আইনজীবীরা কেউ শেখ হাসিনার বিষাক্ত ছোবল থেকে, কালো থাবা থেকে মুক্তি পায়নি। সে সময় আইনজীবীরা গণতন্ত্রের প্রহরী হিসেবে কাজ করেছে। কারণ, আইনজীবীদের সমুজ্জ্বল উপস্থিতি এ আদালত প্রাঙ্গণে না থাকলে শেখ হাসিনাকে দুর্বল করা যেত না।

রুহুল কবির রিজভী আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী সুশাসনের জন্য, রুল অব ল’ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন এবং কথা বলেছেন। প্রধানমন্ত্রীর প্রত্যেকটি কাজের মধ্যে আমি আইনের শাসনের বহিঃপ্রকাশ দেখছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীন বিচার ব্যবস্থা ছাড়া আইনের শাসন আমরা আশা করতে পারি না। যেকোনো দেশের পরিস্থিতি বোঝা যায় সে দেশের বিচার ব্যবস্থা কী রকম তা দেখে। দেশের বিচার বিভাগ যদি স্বাধীন থাকে দুর্নীতি মুক্ত থাকে তাহলে সে দেশ এগিয়ে যায়। দেশের বিচার বিভাগ, গণতন্ত্র, আইনের শাসন মানবাধিকার রক্ষায় আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কাজ করে যাব।

অনুষ্ঠানে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল বলেন, আমাদের এ সরকারের সামনে দুর্গম পথ। ডানে ফ্যাসিস্ট, বামে সুপ্ত-গুপ্ত আর পেছনে জুলাই চেতনা। এ সব মিলিয়েই সরকারকে এগোতে হচ্ছে।

এ সরকার বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না উল্লেখ করে ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল বলেন, আসলাম চৌধুরী সরকারি দলের এমপি হিসেবে পাস করে এসে শপথ নিতে পারল না। দল থেকে বা সরকার থেকে কেউ এটা নিয়ে কোনো আজেবাজে সমালোচনা করেনি। এ সরকার বিচার বিভাগের স্বাধীনতার প্রতি বিন্দুমাত্র হস্তক্ষেপ করে না।

বদরুদ্দোজা বাদল আরও বিলেন, বিচার বিভাগ যে স্বাধীন মতো চলছে, এটাই তার নমুনা। আজ থেকে যদি দেড় বছর আগে, অর্থাৎ ৫ আগস্টের আগে এটা হলে আপিল বিভাগের সবাইকে দেশ ছাড়া লাগত।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবু জাফর খান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রইস উদ্দিনসহ অন্যান্যরা।

আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ অনুষ্ঠানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিএনপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

সংশ্লিষ্ট সংবাদ: বিএনপি 

১২ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে : ডা. রফিকুল
০৮ মার্চ ২০২৬
খালেদা জিয়া গণতন্ত্রের অগ্রযাত্রার অদম্য প্রতীক : ডা. জুবাইদা রহমান
১৮ ফেব্রুয়ারি ২০২৬
সরকারের ১৮০ দিনের পরিকল্পনা দ্রুত উপস্থাপন করা হবে : জাহেদ উর রহমান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নদীভাঙনে হুমকিতে স্বাস্থ্য কমপ্লেক্স ও মহাশ্মশান
  2. ফাঁসির দণ্ডপ্রাপ্ত আবুল কালামের আপিল চলবে কি না, আদেশ ৭ সেপ্টেম্বর
  3. আছিয়া ধর্ষণের পর হত্যা : আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
  4. সৌদিতে যুবককে গুলি করে হত্যা, দুই ছেলে হারিয়ে শোকে স্তব্ধ মা-বাবা
  5. নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
  6. বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x