Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২২:৫০, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ২২:৫১, ০৪ জুলাই ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২২:৫০, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ২২:৫১, ০৪ জুলাই ২০২৬
আরও খবর
শহীদ জিয়ার বিএনপিকে যেকোনো অপশক্তির হাত থেকে রক্ষা করব : দুলু
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যুগ যুগ ধরে অটুট থাকবে : রিজভী
সংসদে বিরোধী দল সুন্দর কথা বলে, বাইরে একাত্তরের রূপ ধারণ করে : পানিসম্পদ মন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
নির্বাচনি সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে : বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী

জনগণের কাছে এনটিভির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে : পানিসম্পদ মন্ত্রী

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২২:৫০, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ২২:৫১, ০৪ জুলাই ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২২:৫০, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ২২:৫১, ০৪ জুলাই ২০২৬
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আজ শনিবার লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : এনটিভি

জনগণের কাছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির গ্রহণযোগ্যতা ও কাজের পরিধি ব্যাপক বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এনটিভি যেভাবে সাফল্যের সঙ্গে সামনের দিকে এগিয়ে চলেছে, দেশের অগ্রযাত্রার স্বার্থে আমরা সবাই মিলে এই গণমাধ্যমটিকে সর্বাত্মক সহযোগিতা করব। আজ শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে কেক কেটে এনটিভির ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠানের মালিকপক্ষ থেকে শুরু করে সর্বস্তরের কলাকুশলী ও দর্শকদের আন্তরিক শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এনটিভির গৌরবময় অবদানের কথা স্মরণ করে বলেন, দীর্ঘ পথযাত্রায় এনটিভির অর্জন অনেক। ইলেকট্রনিক মিডিয়ার জগতে যেকোনো সংকটে এনটিভিকে সবসময় রাজপথে প্রথম সারিতে দেখা গেছে। বিশেষ করে এই জুলাই মাসে চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে এবং দেশবাসীর ত্যাগ ও বীরত্বগাথা জাতির সামনে নির্ভীকভাবে তুলে ধরতে এনটিভি অত্যন্ত সাহসী ও বিশেষ ভূমিকা পালন করেছে। আন্দোলনকারীদের মনোবল ও সাহস জোগাতে এনটিভির এই ভূমিকা জাতি সবসময় মনে রাখবে।

মন্ত্রী আরও বলেন, এই ঐতিহাসিক বিপ্লবের পর আমরা এখন নতুনভাবে দেশ গড়ার কাজে নিয়োজিত আছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন করে বাংলাদেশ পুনর্গঠনের যে দূরদর্শী পরিকল্পনা হাতে নিয়েছেন, গত ৪ মাসের প্রতিটি দিন ও প্রতিটি কর্মে তা স্পষ্টভাবে দৃশ্যমান। দেশের এই সামগ্রিক অগ্রযাত্রায় এখন সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনটিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রীর সহকারী একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ।

এ ছাড়া ব্যবসায়ী আজিজুল রহমান বাচ্চু, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বিএনপি এনটিভি প্রতিষ্ঠাবার্ষিকী

সংশ্লিষ্ট সংবাদ: এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী

০৯ জুলাই ২০২৬
জয়পুরহাটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
০৬ জুলাই ২০২৬
ফরিদপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০৬ জুলাই ২০২৬
যেটা সত্যি সেটাই বলে এনটিভি : খায়রুল কবির খোকন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুর্গাপুর থানার ওসির শ্রেষ্ঠত্বের হ্যাটট্রিক
  2. রাজাপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, খসে পড়ছে পলেস্তরা
  3. নকল ঘি, কসমেটিকস বিক্রি করায় ২ লাখ টাকা জরিমানা
  4. স্বামী জুলাই বিপ্লবে শহীদ, স্ত্রী সাক্ষ্য দিতে এলে মেয়েকে ধর্ষণ, অপমানে আত্মহত্যা
  5. ধর্ষণ, হত্যাসহ তিন মামলার আসামিকে কুপিয়ে হত্যা
  6. আশেক মাহমুদ কলেজ অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ‘চিরকুমার সংঘে’র

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x