Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এস. এম ওয়াদুদ, নেত্রকোনা (সদর-পূর্বধলা)
০০:৩৫, ২৭ জুন ২০২৬
আপডেট: ০০:৩৭, ২৭ জুন ২০২৬
এস. এম ওয়াদুদ, নেত্রকোনা (সদর-পূর্বধলা)
০০:৩৫, ২৭ জুন ২০২৬
আপডেট: ০০:৩৭, ২৭ জুন ২০২৬
আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
দুর্গাপুর থানার ওসির শ্রেষ্ঠত্বের হ্যাটট্রিক
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ
নেত্রকোনায় পাচারকালে ১০০ বস্তা সরকারি চাল জব্দ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী কেয়া ২ দিনের রিমান্ডে

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

এস. এম ওয়াদুদ, নেত্রকোনা (সদর-পূর্বধলা)
০০:৩৫, ২৭ জুন ২০২৬
আপডেট: ০০:৩৭, ২৭ জুন ২০২৬
এস. এম ওয়াদুদ, নেত্রকোনা (সদর-পূর্বধলা)
০০:৩৫, ২৭ জুন ২০২৬
আপডেট: ০০:৩৭, ২৭ জুন ২০২৬
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল। ছবি : এনটিভি

সরকারি নিষেধাজ্ঞা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি উপেক্ষা করেই নেত্রকোনার পূর্বধলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। শুক্রবার (২৬ জুন) উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া বাজার এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলা ছাত্রলীগের ব্যানারে এই মিছিলটি হয়।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগনেতা আমানুর রশিদ খান জুয়েলের সরাসরি নির্দেশনায় এই আয়োজন করা হয়। এই ঝটিকা মিছিলে উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

মিছিলটির নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম, জাহিদ হাসান আকাশ, পিয়াস মীর ও হিমু তালুকদার। মিছিল থেকে কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি তোলার পাশাপাশি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার পক্ষে স্লোগান দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ছাত্রলীগ সরকারিভাবে নিষিদ্ধ একটি সংগঠন। নিষেধাজ্ঞা জারির পর তাদের কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। পূর্বধলায় ঝটিকা মিছিলের ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।

ওসি জানান, মিছিলে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্তে ইতিমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। ভিডিও ফুটেজ, স্থিরচিত্র এবং অন্যান্য তথ্য-প্রমাণ সংগ্রহ করে তাদের চিহ্নিত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

নেত্রকোনা ঝটিক মিছিল ছাত্রলীগ নিষিদ্ধ

সংশ্লিষ্ট সংবাদ: নেত্রকোনা

০৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর থানার ওসির শ্রেষ্ঠত্বের হ্যাটট্রিক
০৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় পাচারকালে ১০০ বস্তা সরকারি চাল জব্দ
২৯ আগস্ট ২০২৬
ডেপুটি স্পিকারের মানবিক উদ্যোগে সুস্থতার পথে পচন রোগে আক্রান্ত রনা রংদী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত
  2. সাগরে লঘুচাপের শঙ্কা, দেশেজুড়ে টানা পাঁচ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস
  3. আগামীকাল ঢাকাসহ দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না
  4. ভেজাল টিএসপি সার কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা
  5. ঢাকায় বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
  6. ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x