Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
২৩:৪৫, ২৪ জুন ২০২৬
আপডেট: ২৩:৪৮, ২৪ জুন ২০২৬
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
২৩:৪৫, ২৪ জুন ২০২৬
আপডেট: ২৩:৪৮, ২৪ জুন ২০২৬
আরও খবর
বঙ্গোপসাগরে মাছ ধরার দুটি ট্রলারডুবি, ১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ ২
সাগরে ১২-১৮ ফুট ঢেউ, ট্রলার না পাঠানোর নির্দেশ কোস্ট গার্ডের
বৈরী আবহাওয়ায় সাগরে মাছ ধরা বন্ধ, নোঙর করেছে বহু ট্রলার
ইলিশের মৌসুমে জেলেদের জালে ইলিশ নেই
চার্জে থাকা অটোরিকশায় বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

সাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, জেলেদের মধ্যে হতাশা

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
২৩:৪৫, ২৪ জুন ২০২৬
আপডেট: ২৩:৪৮, ২৪ জুন ২০২৬
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
২৩:৪৫, ২৪ জুন ২০২৬
আপডেট: ২৩:৪৮, ২৪ জুন ২০২৬
সাগরে গিয়ে কাঙ্ক্ষিত মাছের দেখা না পেয়ে হতাশা ও আর্থিক লোকসানের মুখে বরগুনার জেলেরা। ছবি : এনটিভি

সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে টানা ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে বিপুল আশা নিয়ে বঙ্গোপসাগরে যাত্রা করেছিল বরগুনার পাথরঘাটার হাজারো জেলে। তবে সাগরে গিয়ে কাঙ্ক্ষিত মাছের দেখা না পেয়ে চরম হতাশা ও আর্থিক লোকসানের মুখে তারা। ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে এখন মাছের তীব্র সংকট চলছে, যা পুরো অঞ্চলের মৎস্যনির্ভর অর্থনীতিকে স্থবির করে তুলছে।

পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাট ও জেলে পল্লী ঘুরে জানা গেছে, গত ১১ জুন মধ্যরাতে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর পরই উপকূলীয় প্রায় ৩০ হাজার জেলে ট্রলারসহ রসদ-সামগ্রী নিয়ে গভীর সমুদ্রে যায়। কিন্তু প্রথম দফায় সাগরে জাল ফেলেও আশানুরূপ ইলিশ কিংবা অন্য কোনো সামুদ্রিক মাছের দেখা পাচ্ছে না তারা। প্রতিটি ট্রলারে লাখ টাকার বেশি খরচ করে সাগরে গিয়ে শূন্য হাতে কিংবা নামমাত্র মাছ নিয়ে ঘাটে ফিরতে হচ্ছে তাদের। যেখানে ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে ঘাটে আসার কথা জেলেদের সেখানে খালি হাতে ফিরতে হচ্ছে।

পাথরঘাটার মৎস্য আড়তগুলোতে এ সময়ে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখরিত থাকার কথা থাকলেও সেখানে এখন বিরাজ করছে সুনসান নীরবতা। ঘাটে বেশিরভাগ আড়তদার ও শ্রমিক অলস সময় পার করছে। মাঝেমধ্যে দু-একটি ট্রলার ঘাটে ভিড়লেও তাতে আশানুরূপ মাছ থাকছে না। মাছের সরবরাহ কম থাকায় পাইকারি ক্রেতা ও আড়তদারদের মধ্যেও চরম হতাশা দেখা দিয়েছে।

বিএফডিসি অফিস সূত্রে জানা গেছে, ৫৮ দিন মৎস্য শিকারে নিষেধাজ্ঞা শুরুর আগের এক সপ্তাহে ইলিশ মাছ ছিল ৩২ দশমিক ৩৬ মেট্রিক টন এবং মিশ্রিত মাছ ৪৩ দশমিক ৩৪ মেট্রিক টন। এ থেকে রাজস্ব আদায় হয়েছে চার লাখ ৪৩ হাজার ২৬০ টাকা এবং নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরের এক সপ্তাহের হিসাবে পাওয়া গেছে, ইলিশ মাছ ১২ দশমিক ১০ মেট্রিক টন, মিশ্রিত মাছ ২১ দশমিক ২৬ মেট্রিক টন। এ মাছ থেকে রাজস্ব আদায় হয়েছে এক লাখ ৮০ হাজার ৮০০ টাকা। নিষেধাজ্ঞার আগে যে পরিমাণ মাছ পেয়েছে জেলেরা এখন ভরা মৌসুমেও সে পরিমাণ মাছ নেই। এ নিয়ে হতাশায় আড়তদার, পাইকারসহ জেলে-শ্রমিকরা।

সমুদ্র থেকে ঘাটে ফিরে আসা জেলে করিম বলেন, দুই মাস সাগরে যাওয়া বন্ধ থাকায় চরম কষ্টে দিন কেটেছে। ধারদেনা করে ট্রলারে তেল ও খাবার তুলে সাগরে গিয়েছিলাম ঋণ শোধ করার আশায়, কিন্তু সাগরে মাছ নেই। এখন তেলের খরচও উঠছে না, লোকসানের বোঝা আরও ভারি হচ্ছে। অবৈধভাবে ট্রলিং ও ছোট ফাঁসের জাল ব্যবহার করে নির্বিচারে মাছ ধরে ফেলায় সাগরে মাছের আকাল তৈরি হচ্ছে এবং প্রকৃত জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জেলে করিম আরও বলেন, নিষেধাজ্ঞার সময় আমরা মাছ ধরা থেকে বিরত থাকি, কিন্তু কিছু আসাধু জেলে ও ট্রলারমালিক আছে তারা নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে গিয়ে মাছ শিকার করে। ওই সব জেলের ছোট ফাঁসের জাল হওয়ায় সব ধরনের মাছ ও মাছের পোনা মারা পড়ছে। তাদের দিকে সরকারের নজর দেওয়া উচিত। তা না হলে আমাদের এই মৎস্য পেশা বিলুপ্ত হয়ে যাবে বলে মনে করছি।

পাইকার রুবেল মিয়া বলেন, ২০০০ সালে আমি বিএফডিসি ঘাটে মাছের লেবার ছিলাম, সেখান থেকে আমি আজ পাইকারি ব্যবসায়ী। সেই সময় যে মাছ ছিল তার চার ভাগের এক ভাগ মাছও এখন এই মাছ বাজারে উঠছে না। সমুদ্রে কাঠের তৈরি অবৈধ ট্রলিং ট্রলারগুলোতে ছোট ফসের জাল ব্যবহার করে মাছের ডিমসহ পোনা মাছ ধ্বংস করছে। এই অবৈধ ট্রলিং ট্রলার বন্ধ করতে না পারলে মাছ বিলুপ্ত হয়ে যাবে।

পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রের ম্যানেজারর লে. কমান্ডার জি এম মাসুদ শিকদার বলেন, দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেদ্রের মধ্যে অন্যতম বন্দর এটি। গত অর্থ বছরে যে পরিমাণ মাছ অবতরণ কেন্দ্রে এসেছে তার তুলনায় এ বছর মাছ অনেক কম। ধারণা করছি একের পর এক নিম্নচাপের কারণে এটি হতে পারে। আমি আশাবাদী সাগরের নিম্নচাপ কমে গেলে জেলেরা আশানুরূপ মাছ পাবে।

বরগুনা ইলিশ

সংশ্লিষ্ট সংবাদ: বরগুনা

০৮ জুলাই ২০২৬
বঙ্গোপসাগরে মাছ ধরার দুটি ট্রলারডুবি, ১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ ২
০৮ জুলাই ২০২৬
সাগরে ১২-১৮ ফুট ঢেউ, ট্রলার না পাঠানোর নির্দেশ কোস্ট গার্ডের
০৭ জুলাই ২০২৬
বৈরী আবহাওয়ায় সাগরে মাছ ধরা বন্ধ, নোঙর করেছে বহু ট্রলার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. চট্টগ্রামে বন্যা মোকাবিলায় এমপি-মন্ত্রী ও প্রশাসন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে না : নাহিদ
  3. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটি মারা গেছে
  5. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. জাতীয় সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত জমির উদ্দিন সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x