Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
১২:০০, ০৯ জুন ২০২৬
আপডেট: ১২:০৫, ০৯ জুন ২০২৬
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
১২:০০, ০৯ জুন ২০২৬
আপডেট: ১২:০৫, ০৯ জুন ২০২৬
আরও খবর
শরীয়তপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ
মাদক ব্যবসার অভিযোগে নারীকে বেঁধে গণধোলাই
৬৯টি কূপ খনন করবে বাপেক্স
বিদ্যালয়ে ঢুকতে বাধা, ফটকের সামনেই প্রধান শিক্ষককে মারধর
শরীয়তপুরে রহস্যজনকভাবে মাটি গরম, কারণ খুঁজছে ফায়ার সার্ভিস

স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনকভাবে গরম হচ্ছে মাটি, বাপেক্স বলছে গ্যাসের উপস্থিতি নেই

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
১২:০০, ০৯ জুন ২০২৬
আপডেট: ১২:০৫, ০৯ জুন ২০২৬
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
১২:০০, ০৯ জুন ২০২৬
আপডেট: ১২:০৫, ০৯ জুন ২০২৬
গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উত্তপ্ত মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পানি দেওয়ার চেষ্টা। ফাইল ছবি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় রহস্যজনকভাবে মাটি অস্বাভাবিক গরম হয়ে ধোঁয়া ওঠার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। তবে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানে কোনো ধরনের প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

গতকাল সোমবার (৮ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বাপেক্সের ভূতত্ত্ব ও ভূতাত্ত্বিক বিভাগের উপ-ব্যবস্থাপক ইমামুল ইসলাম।

স্থানীয় সূত্র ও বাপেক্স জানায়, গত শুক্রবার থেকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের একটি নির্দিষ্ট স্থানে মাটি স্পর্শ করলেই তীব্র তাপ অনুভূত হতে থাকে। একপর্যায়ে স্থানটি থেকে ধোঁয়া বের হতে শুরু করলে এবং ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেলে বিষয়টি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে। এ খবর ছড়িয়ে পড়লে কৌতূহলী জনতা সেখানে ভিড় জমাতে শুরু করে।

ঘটনার পর শনিবার বিকেলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। প্রাথমিকভাবে তারা মাটির নিচে গর্ত করে পানি ঢেলে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু পানি ঢালার পরও তাপমাত্রা নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি বিশেষজ্ঞ দল বাপেক্সকে জানানো হয়।

পরে খবর পেয়ে সোমবার দুপুরে বাপেক্সের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনে যায়। তারা আধুনিক যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করার পাশাপাশি অগ্নিশিখা পরীক্ষাসহ বিভিন্ন প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা চালায়। তবে এসব পরীক্ষার কোনোটিতেই কোনো ধরনের দাহ্য গ্যাসের উপস্থিতির প্রমাণ মেলেনি।

বাপেক্স কর্মকর্তা জানান, রহস্যজনক এই তাপের প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য ঘটনাস্থলের প্রায় চার ফুট গভীর থেকে মাটির রাসায়নিক নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা ল্যাবরেটরিতে উচ্চতর পরীক্ষা-নিরীক্ষা শেষে মাটির তাপমাত্রা বৃদ্ধির আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শরীয়তপুর রহস্যজনক মাটি বাপেক্স

সংশ্লিষ্ট সংবাদ: শরীয়তপুর

২৩ জুন ২০২৬
শরীয়তপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ
১৪ জুন ২০২৬
মাদক ব্যবসার অভিযোগে নারীকে বেঁধে গণধোলাই
০৮ জুন ২০২৬
বিদ্যালয়ে ঢুকতে বাধা, ফটকের সামনেই প্রধান শিক্ষককে মারধর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লালমোহনে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ছুরিসহ থানায় স্কুলছাত্র
  2. স্বামীকে ৬ টুকরা করে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড
  3. রিজার্ভ চুরি : ৯৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ
  4. এআই দিয়ে এইচএসসির অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষার্থী-সহযোগীকে জরিমানা
  5. জাবিতে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  6. কমল এলপি গ্যাসের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
❤ 💖 💕 ❤ 💗 💞 ❤