Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
এ বি এম ফজলুর রহমান, পাবনা
০৩:৩০, ০৮ জুন ২০২৬
আপডেট: ০৩:৩০, ০৮ জুন ২০২৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
০৩:৩০, ০৮ জুন ২০২৬
আপডেট: ০৩:৩০, ০৮ জুন ২০২৬
আরও খবর
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৬ মাসে ৩০ প্রাণহানি
জয়পুরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশাচালকসহ নারী যাত্রীর
চীনে ভয়াবহ ঝড়ে নিহত বেড়ে ১৫, নিখোঁজ ৯
মাছবোঝাই পিকআপ চাপায় মা-ছেলে নিহত
বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০

মায়ের সামনেই প্রাণ গেল শিশুর, বাঁচাতে গিয়ে নিহত যুবক

এ বি এম ফজলুর রহমান, পাবনা
০৩:৩০, ০৮ জুন ২০২৬
আপডেট: ০৩:৩০, ০৮ জুন ২০২৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
০৩:৩০, ০৮ জুন ২০২৬
আপডেট: ০৩:৩০, ০৮ জুন ২০২৬

মায়ের চোখের সামনেই পিচঢালা সড়কে পিষ্ট হয়ে নিভে গেল আট বছরের শিশু আলিফের প্রাণ। আর তাকে বাঁচাতে দেবদূতের মতো এগিয়ে এসে মৃত্যুর নির্মম শিকার হলেন বাকিবিল্লাহ নামে এক ব্যবসায়ী। পাবনার ঈশ্বরদীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় শিশুসহ এই দুইজন নিহত হয়েছেন। রোববার (৭ জুন) রাত ৯টার দিকে দাশুরিয়া-লালন শাহ সেতু মহাসড়কের কোলেরকান্দি বটতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত শিশু আলিফ (৮) পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে। নিহত অন্যজন বাকিবিল্লাহ (৩৫) আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের বাশার শেখের ছেলে। এই ঘটনায় শিশুটির মা আঁখি খাতুন (৩০) গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশায় চড়ে রূপপুর থেকে দাশুড়িয়ার দিকে যাচ্ছিলেন মা আঁখি খাতুন ও শিশু আলিফ। অটোরিকশাটি কোলেরকান্দি এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা মোটরসাইকেল আরোহী বাকিবিল্লাহ সিএনজিটিকে সজোরে ধাক্কা দেন। এই ধাক্কায় শিশু আলিফ চলন্ত সিএনজি থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যায়।

বাকিবিল্লাহ দ্রুত মোটরসাইকেল থামিয়ে শিশুটিকে উদ্ধার করতে ছুটে যান। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে ধেয়ে আসে দ্রুতগতির অজ্ঞাত যানবাহন। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি দুজনকে পিষে দিয়ে চলে যায়। চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান শিশু আলিফ ও ব্যবসায়ী বাকিবিল্লাহ।

খবর পেয়ে রূপপুর মডার্ন ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। একই সঙ্গে গুরুতর আহত অবস্থায় আলিফের মা আঁখি খাতুনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রূপপুর মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোলেরকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং আহত নারীকে হাসপাতালে পাঠায়।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মিয়া জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে বর্তমানে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক অজ্ঞাত গাড়িটি পালিয়ে যায়। সেটিকে শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনা নিহত

সংশ্লিষ্ট সংবাদ: দুর্ঘটনা

১১ জুন ২০২৬
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫
০৮ জুন ২০২৬
মায়ের সঙ্গে নদীতে নেমে শিশু নিখোঁজ
০৫ জুন ২০২৬
বাস নদীতে পড়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে : নৌ প্রতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে
  2. ডিএমপির কোতোয়ালি থানায় নতুন ওসি রবিউল
  3. সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তারের শুনানি বুধবার
  4. প্রধানমন্ত্রীর সফরের পর মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  5. মাটির নিচে লুকিয়ে রাখা ২৯ লাখ টাকার স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ১
  6. ১৭ জেলায় বন্যার শঙ্কা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x