রাজধানীতে পলিথিনে মোড়ানো সাত টুকরা মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
রাজধানীর মুগদার মান্ডা প্রথম গলি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মাথাবিহীন অজ্ঞাত (পুরুষ) এক ব্যক্তির সাত টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (১৭ মে) বিকেলে ওই মরদেহ উদ্ধার করা হয়। মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান এ তথ্য জানিয়েছেন।
এসআই আবু রায়হান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে রোববার বিকেলে মান্ডা আব্দুল গনি রোডের একটি বাড়ির সামনের বেজমেন্টের নিচ থেকে পলিথিনে মোড়ানো অস্থায় অর্ধগলিত সাত টুকরা মরদেহ উদ্ধার করা হয়।
এসআই আবু রায়হান আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হত্যা করে মরদেহ সাত টুকরা করে ফেলে রেখে গেছে।

নিজস্ব প্রতিবেদক