Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
সঞ্জিব দাস, ফরিদপুর
১০:৩০, ১১ মে ২০২৬
আপডেট: ১০:৩২, ১১ মে ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
১০:৩০, ১১ মে ২০২৬
আপডেট: ১০:৩২, ১১ মে ২০২৬
আরও খবর
আজ এসএসসি পরীক্ষায় ১৫ হাজারের বেশি অনুপস্থিত, বহিষ্কার ৭
একসঙ্গে মা-ছেলের এসএসসি পরীক্ষা
এসএসসি পরীক্ষার নবম দিনে ৩১ হাজার ৮৯৮ শিক্ষার্থী অনুপস্থিত
ইরান সংকট সমাধান না হলে প্রভাব পড়বে বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশগুলোতে
ইরান যুদ্ধের পরও থামছে না ট্রাম্পের দ্বন্দ্ব, সংকটে মিত্রদের সঙ্গে সম্পর্ক

২১ শিক্ষার্থীর ফরম পূরণে অনিয়ম, এসএসসির প্রশ্নপত্র সংকট

সঞ্জিব দাস, ফরিদপুর
১০:৩০, ১১ মে ২০২৬
আপডেট: ১০:৩২, ১১ মে ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
১০:৩০, ১১ মে ২০২৬
আপডেট: ১০:৩২, ১১ মে ২০২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমি স্কুল। ছবি : এনটিভি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমি স্কুলের ২১ জন পরীক্ষার্থীর ফরম পূরণ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। শেষ মুহূর্তে তড়িঘড়ি করে অযোগ্য শিক্ষার্থীদের ফরম পূরণ করানোর ফলে চলমান এসএসসি পরীক্ষায় প্রতিদিন প্রশ্নপত্র সংকট দেখা দিচ্ছে, যা নিয়ে উপজেলা জুড়ে সমালোচনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ওই ২১ জন শিক্ষার্থীর তথ্য সঠিক সময়ে সমন্বয় না হওয়ায় পরীক্ষার শুরু থেকেই কেন্দ্রে প্রতিদিন ২১টি প্রশ্নপত্র কম পড়ছে। এতে হল সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশে ট্রেজারি থেকে পুনরায় প্রশ্নপত্র আনিয়ে পরীক্ষা সম্পন্ন করতে হচ্ছে। গত বুধবার (৬ মে) বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

অনুসন্ধানে জানা যায়, বিদ্যালয়ে নিয়মিত ৩৯ জন এবং অকৃতকার্য ২৮ জন মিলিয়ে মোট ৬৭ জন পরীক্ষার্থী থাকার কথা ছিল। কিন্তু অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে আরও ২১ জন অযোগ্য ও বহিরাগত শিক্ষার্থীকে ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছে। অভিভাবকদের দাবি, এই প্রক্রিয়ায় ৮ লাখ টাকারও বেশি হাতিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে মাত্র ২ লাখ ৪০ হাজার টাকা বিদ্যালয়ের ফান্ডে জমা হলেও বাকি টাকা প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক ও এক অভিভাবক সদস্য ভাগবাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

অনিয়মের বিষয়ে প্রধান শিক্ষক এনামুল কবির বলেন, তার পাসওয়ার্ড চুরি করে কয়েকজন শিক্ষক ও অভিভাবক সদস্য এই কাজ করেছেন। এমনকি তাকে শারীরিক হেনস্তার হুমকি দিয়ে ওই শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, সহকারী প্রধান শিক্ষক গোলাম কবির জানান, প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই তারা কাজ করেছেন এবং কোচিং ফি বাবদ নেওয়া টাকা শিক্ষকরা ভাগ করে নিয়েছেন। 

অভিভাবক সদস্য সজিব তালুকদার জানান, বিশেষ সুপারিশ ও এলাকার পরিবেশ শান্ত রাখতে তিনি এই প্রক্রিয়ায় সম্পৃক্ত ছিলেন।

এদিকে সাধারণ অভিভাবক ও স্থানীয় সুধী সমাজের মতে, অর্থের বিনিময়ে অযোগ্যদের সুযোগ করে দেওয়ায় বিদ্যালয়ের দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। শিক্ষকদের এমন দুর্নীতির কারণে শিক্ষার মান ও পাশের হার কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা। এই বিষয়ে ইতোমধ্যে শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভাঙ্গার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান জানান, তিনি বিষয়টি বিস্তারিত জেনেছেন। তদন্ত সাপেক্ষে এই ঘটনায় স্কুলের কেউ অনিয়মের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএসসি পরীক্ষা পরীক্ষার ফরম পূরণ অনিয়ম প্রশ্নপত্র সংকট

সংশ্লিষ্ট সংবাদ: এসএসসি পরীক্ষা

১৩ মে ২০২৬
আজ এসএসসি পরীক্ষায় ১৫ হাজারের বেশি অনুপস্থিত, বহিষ্কার ৭
১১ মে ২০২৬
একসঙ্গে মা-ছেলের এসএসসি পরীক্ষা
১০ মে ২০২৬
এসএসসি পরীক্ষার নবম দিনে ৩১ হাজার ৮৯৮ শিক্ষার্থী অনুপস্থিত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হাতে পারে যেসব অঞ্চলে
  2. যত্রতত্র ময়লা ফেলায় জরিমানাসহ ১ দিনের কারাদণ্ড
  3. সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. কাল টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  5. বৃষ্টি ও পাহাড়ি ঢলে শতাধিক হেক্টর জমির ফসল পানির নিচে
  6. নিখোঁজের ৫৬ ঘণ্টা পর ৪ কিশোরী  উদ্ধার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x