Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৮:০০, ১০ মে ২০২৬
আপডেট: ১৮:১৬, ১০ মে ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৮:০০, ১০ মে ২০২৬
আপডেট: ১৮:১৬, ১০ মে ২০২৬
আরও খবর
শুভেন্দু অধিকারীকে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
মৌসুম শেষে আম খাবেন? জেনে নিন দীর্ঘদিন সংরক্ষণের সহজ কৌশল
নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
বাংলাদেশকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে নিজেদের যোগ্য করে গড়তে হবে : ভূমিমন্ত্রী
রাজশাহীর সিল্ক পণ্য গ্রাহক পর্যায়ে দ্রুত ও নিরাপদে পৌঁছে দেবে ডাক বিভাগ

রাজশাহীর আম পাড়া শুরু হচ্ছে ১৫ মে

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৮:০০, ১০ মে ২০২৬
আপডেট: ১৮:১৬, ১০ মে ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৮:০০, ১০ মে ২০২৬
আপডেট: ১৮:১৬, ১০ মে ২০২৬
রাজশাহী জেলা প্রশাসনের সিদ্ধান্তে আগামী ১৫ মে শুক্রবার থেকে আম বাজারজাত করতে পারবে চাষি ও ব্যবসায়ীরা। ছবি : এনটিভি

অসময়ে আম সংগ্রহ রোধে এ বছরও আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। ভোক্তা পর্যায়ে মানসম্মত ও পরিপক্ব আম নিশ্চিত করতে প্রতিবারই এ সময় বেঁধে দেয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মে শুক্রবার থেকেই গাছ থেকে আম নামাতে পারবেন চাষি ও ব্যবসায়ীরা।

আজ রোববার (১০ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষিবিদ, ফল গবেষক, আম চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে আম পরিবহণ, বাজারজাতকরণ ও সংগ্রহবিষয়ক মতবিনিময় সভা শেষে এ সময় নির্ধারণ করা হয়।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে একটি ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়। অপরিপক্ব আম বাজারজাত ঠেকাতে প্রশাসন এ উদ্যোগ নিয়েছে বলেও জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ মে গুটি আম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হবে এবারের আম সংগ্রহ কার্যক্রম। গোপালভোগ আম সংগ্রহ করা হবে ২২ মে থেকে। লকনা বা লক্ষণভোগ ও রানিপছন্দ আম পাড়া যাবে ২৫ মে থেকে।  এছাড়া হিমসাগর ও খিরসাপাত ৩০ মে, ল্যাংড়া আম বা বানানা ম্যাংগো ১০ জুন, আম্রপালি ও ফজলি আম ১৫ জুন নামানোর সময় নির্ধারণ করা হয়েছে। আর বারি-৪ আম ৫ জুলাই, আশ্বিনা আম ১০ জুলাই ও গৌড়মতি ১৫ জুলাই থেকে নামাতে পারবেন বাগান মালিকরা। এ ছাড়া কাটিমন ও বারি আম-১১ জাত সারা বছর পাড়া যাবে। 

এই সময়ের আগে যদি কোনো কৃষক বা ব্যবসায়ী অপরিপক্ব আম নামায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয় সভায়। তবে আবহাওয়াগত কারণে কোথাও আগেই আম পেকে গেলে স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়ে তারপর গাছ থেকে আম নামিয়ে বাজারজাত করা যাবে।

সভায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, রাজশাহীর ঐতিহ্য হচ্ছে আম। বাজারে পরিপক্ব ও নিরাপদ আম নিশ্চিত করতেই প্রতি বছরই তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। এবারও কৃষক, কৃষি কর্মকর্তা, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতেই ‘ম্যাংগো ক্যালেন্ডার’ নির্ধারণ করা হয়েছে। এই সময়ের আগে যদি কোনো কৃষক বা ব্যবসায়ী অপরিপক্ব আম নামায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাটগুলোতে সার্বক্ষণিক প্রশাসনিক নজরদারি থাকবে। 

এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর জেলায় আম চাষ হয়েছে ১৯ হাজার ৬২ হেক্টর জমিতে। আর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন।

আম রাজশাহী

সংশ্লিষ্ট সংবাদ: আম

১৫ জুন ২০২৬
জিআই স্বীকৃত নাক ফজলি আমে ৫ কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা
১৫ জুন ২০২৬
পরিত্যক্ত ইটভাটা এখন ‘ফ্রুটস ভ্যালি’, আছে ৭৫ জাতের বিদেশি আম
০৭ জুন ২০২৬
নওগাঁয় ৪ লাখ ২২ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লালমোহনে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ছুরিসহ থানায় স্কুলছাত্র
  2. স্বামীকে ৬ টুকরা করে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড
  3. রিজার্ভ চুরি : ৯৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ
  4. এআই দিয়ে এইচএসসির অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষার্থী-সহযোগীকে জরিমানা
  5. জাবিতে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  6. কমল এলপি গ্যাসের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
❤ 💖 💕 ❤ 💗 💞 ❤