ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের হার কমানোই সরকারের লক্ষ্য : ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের হার যতটা সম্ভব কমানোই সরকারের লক্ষ্য।
আজ রোববার (১০ মে) নগর ভবনে ডিএসসিসি এলাকায় এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে প্রাকবর্ষা এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক এই কথা বলেন।
আবদুস সালাম বলেন, মশা মারার নতুন ওষুধ প্রয়োগের ব্যাপারে কীটতত্ত্ববিদদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক