দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা হবে : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের মূল চেতনায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আগামী দিনে দেশে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা হবে।
বুধবার (৬ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ইশরাক হোসেন বলেন,গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং জনগণের কথা বলার অধিকারকে সমুন্নত রাখতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বুকে ধারণ করে আগামী দিনে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা হবে।
মতবিনিময় সভায় মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদতসহ অন্যান্যরা।
মতবিনিময় সভায় মুন্সীগঞ্জের ছয়টি উপজেলার দুই শতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ